শিরোনাম
১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৮ শতাংশ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২১ মে ২০২৫, ৭:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৮ শতাংশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৮ শতাংশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) সন্ধ্যা ৭টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে ফল দেখতে পারছেন। এবারের পাসের হার ৮৮ দশমিক ৮০ শতাংশ।

বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর।

প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার সারাদেশের ৬৭৯টি কেন্দ্রে ১ হাজার ৯১৮টি কলেজের মোট ২ লাখ ৬৭ হাজার ৯১৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এরমধ্যে গড় পাসের হার দাঁড়িয়েছে ৮৮ দশমিক ৮০ শতাংশ।

গ্রুপভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, বিএ বিভাগে অংশগ্রহণ করেছেন ৬৬ হাজার ৮৩৫ জন।  আর পাস করেছে ৬০ হাজার ৫৪৯ জন।  এ বিভাগে পাসের হার ৯০ দশমিক ৫৯ শতাংশ।

বিএসএস বিভাগে অংশগ্রহণ করে ৬৮ হাজার ৯৬৫ জন, পাস করেছে ৬২ হাজার ৬৫৩ জন।  পাসের হার ৯০ দমশিক ৮৪ শতাংশ।  বিকম/বিবিএস বিভাগে অংশগ্রহণ করে ২৫ হাজার ৬২৮ জন।  পাস করেছে ২১ হাজার ৪৬৮ জন।  পাসের হার ৮৩ দশমিক ৭৬ শতাংশ।  বিএসসি বিভাগে অংশগ্রহণ করে ৬ হাজার ১৫৩ জন।  পাস করেছে ৪ হাজার১৪৫ জন।  পাসের হার ৬৭ দশমিক ৩৬ শতাংশ।  বি. মিউজিক ও বি.স্পোর্টস বিভাগে পরীক্ষার্থী ছিল যথাক্রমে ১৫ জন ও ৭ জন।  পাস করেছে সবাই।  দুই বিভাগেই পাসের হার ১০০ শতাংশ।  সার্টিফিকেট কোর্স (মানোন্নয়ন) অংশগ্রহণ করে ৫১ জন।  এখানেও পাসের হার ১০০ শতাংশ।

এছাড়া, মানোন্নয়ন (সাধারণ) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২৫৯ জন।  পাস করেছে ৭৪ হাজার ২২ জন। পাসের হার ৭৩ দশমিক ৮৩ শতাংশ।

শিক্ষার্থীরা, ফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd/results অথবা result.nu.ac.bd ঠিকানায় দেখতে পারবেন।

ভোরের আকাশ/জাআ

জাতীয় বিশ্ববিদ্যালয়

শেয়ার করুন: