শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ৫৫৮ জন

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৮ জুন ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ৫৫৮ জন
৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ৫৫৮ জন

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৫৫৮ জন প্রার্থী। বুধবার (১৮ জুন) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ অনুযায়ী ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে এই প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উত্তীর্ণদের তালিকা রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী প্রকাশ করা হয়েছে, মেধাক্রম অনুসারে নয়। ফলাফল কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং পিএসসির নোটিশ বোর্ডে পাওয়া যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য পরবর্তী ধাপ হলো মৌখিক পরীক্ষা (ভাইভা)। কমিশনের একটি সূত্র জানিয়েছে, শিগগিরই ভাইভার সময়সূচি প্রকাশ করা হবে। নির্ধারিত তারিখ অনুযায়ী প্রার্থীদের প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে মোট ২,৩০৯ জন ক্যাডার নিয়োগের কথা জানানো হয়।

পরবর্তী বছরের ১৯ মে অনুষ্ঠিত হয় প্রিলিমিনারি পরীক্ষা। এতে অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। পরীক্ষায় উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন, যাঁরা পরে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন।

 

ভোরের আকাশ/হ.র

বিসিএস

শেয়ার করুন: