শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপের দাবিতে ২৩ ঘণ্টা অনশনে অসুস্থ ৩ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

‎রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন চলছে। ২৩ ঘণ্টা অনশনে অসুস্থ ৩ শিক্ষার্থী । সোমবার (১৮ আগস্ট) সকাল থেকে চলা এই কর্মসূচির ২৩ ঘণ্টা পার হতে না হতেই তিন শিক্ষার্থী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন।

‎রোববার (১৭ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে অসুস্থ হয়ে পড়েন সমাজ বিজ্ঞান বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসান জয়, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী মাহিদুল ইসলাম মাহিদ, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থীর রুম্মানুল ইসলাম রাজ। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে চাইলে তারা যেতে রাজি হননি। এতে তাদের সেখানেই স্যালাইন লাগিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের ডেপুটি চিপ মেডিকেল অফিসার ডা. এ এম এম শাহরিয়ার বলেন, ‘জয়ের ব্লাড প্রেসার কমে যাওয়ায় অসুস্থ হয়ে পরেন।’

এর আগে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সামাজিক সংগঠনগুলো এই অনশনের সঙ্গে একাত্মতা পোষণ করেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনশনস্থলে এসে শেষ হয়।
পরে শিক্ষার্থীরা বক্তব্য দেন এবং বিভিন্ন স্লোগান দেন—‘নো নো নভেম্বর, নাউ অর নেভার’, ‘সংসদ ছাড়া ক্যাম্পাস চলবে না চলবে না’, ‘এক দফা এক দাবি, ছাত্র সংসদ কখন দিবি’, ‘সাঈদ যেদিন বুক পেতেছে, ভয় সে দিন দূর হয়েছে।’
আমরণ অনশনে অবস্থানরত শিক্ষার্থীরা বলেন, ‘ছাত্র সংসদ আমাদের সাংবিধানিক অধিকার। আমরা রোডম্যাপ না পাওয়া পর্যন্ত অনশন ও আন্দোলন চালিয়ে যাব।’

ভোরের আকাশ/তা.কা

বিশ্ববিদ্যালয়বেরোবি

শেয়ার করুন: