শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জিএসটি গুচ্ছভূক্ত ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশিত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ১৪ মে ২০২৫, ৫:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জিএসটি গুচ্ছভূক্ত ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশিত
জিএসটি গুচ্ছভূক্ত ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশিত

জিএসটি গুচ্ছভুক্ত ১৯ টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ‘এ’  ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল মঙ্গলবার (১৩ মে) বিকেল ৩ টা ৪০ মিনিটে প্রকাশিত হয়েছে।

ফলাফল ওয়েবসাইট: gstadmisson.ac.bd -এ পরীক্ষার্থী লগইন করে জানতে পারবে। এছাড়া ভর্তি সংক্রান্ত পরবর্তী কার্যক্রমের অন্যান্য তথ্যাদিও ওয়েবসাইটে পাওয়া যাবে।

মঙ্গলবার বিকেল ৩ টায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ফলাফল ঘোষণার পর কমিটির আহবায়ক সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান।

‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ১ লাখ ৪২ হাজার ৭ শ ১৪ জন। অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৫ হাজার ৫ শ ৫৩ জন (শতকরা ৮৭.৯৮)। পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৫৭ হাজার ৪ শত ২৫ জন (শতকরা ৪৫.৭৪) এবং অকৃতকার্য সংখ্যা ৬৮ হাজার ১ শ ২৮ জন (শতকরা ৫৪.২৬)। অনুপস্থিতির সংখ্যা ১৭ হাজার ১ শ ৬১ জন (শতকরা ১২.০২)। ওএমআর বাতিলের সংখ্যা ৩৯ টি। সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৮৪.৭৫ ও সর্বনিম্ন প্রাপ্ত নম্বর মাইনাস (-) ১৫.৭৫।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল ‘সি’, ২ মে ‘বি’ এবং ৯ মে ২০২৫ তারিখে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১টি বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ নিয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন এবং ফলাফলও প্রকাশিত হয়েছে । 

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: