শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জকসু নির্বাচনে চার কেন্দ্রের শীর্ষ তিন পদে এগিয়ে শিবির

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৭ জানুয়ারি ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে চারটি বিভাগের (কেন্দ্র) চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে শীর্ষ তিন পদে এগিয়ে রয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থীরা।

বুধবার (৭ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে চারটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. শহিদুল ইসলাম ও অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ। কেন্দ্র চারটি হলো—ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, নৃবিজ্ঞান, লোকপ্রশাসন ও ফার্মেসি বিভাগ।

ফার্মেসি বিভাগের ফলাফলে দেখা গেছে, ভিপি পদে শিবিরের রিয়াজুল পেয়েছেন ৭৮ ভোট। ছাত্রদলের রাকিব পেয়েছেন ৫৩ ভোট। জিএস পদে শিবিরের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৮৩, ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২৬ ভোট। এজিএস পদে শিবিরের মাসুদ রানা পেয়েছেন ৭৮, ছাত্রদলের তানজিল পেয়েছেন ৪৫ ভোট। 

লোকপ্রশাসন বিভাগের ফলাফলে দেখা গেছে, ভিপি পদে শিবিরের রিয়াজুল পেয়েছেন ১২২, ছাত্রদলের রাকিব পেয়েছেন ১৩১ ভোট। 

চার কেন্দ্রের ভোটের ফলাফলে জানা যায়, ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম ৪২৮ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ৩৯৪ ভোট।

এছাড়া জিএস পদে শিবির প্যানেলের আব্দুল আলিম আরিফ ৪১৯ ভোট ও ছাত্রদল প্যানেল থেকে খাদিজাতুল কোবরা ২০৬ ভোট পেয়েছেন। এজিএস পদে শিবির প্যানেলের মাসুদ রানা ৪০৮ ও ছাত্রদল প্যানেলের আতিকুর রহমান তানজিল ৩৩৮ ভোট পেয়েছেন।

ভোরের আকাশ/এসএইচ
 

জকসু নির্বাচন

শেয়ার করুন: