শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডাকসু নির্বাচন

প্রচারণায় কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চাইলেন সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রচারণায় কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চাইলেন সাদিক কায়েম
প্রচারণায় কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চাইলেন সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়েছে। ২৬ আগস্ট থেকে শুরু হয়ে ৭ সেপ্টেম্বর রাত ১১টায় এ কার্যক্রম শেষ হয়। প্রচারণা চলাকালে অনিচ্ছাকৃতভাবে কারও কষ্ট হয়ে থাকলে দুঃখ প্রকাশ করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম।

রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ১০টায় মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “অনেকের পরীক্ষা ছিল, অনেকে অসুস্থ ছিলেন। আমাদের কথাবার্তায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।”

তিনি জানান, প্রচারণায় প্রতিটি হলে যাওয়ার চেষ্টা করলেও সব অনাবাসিক শিক্ষার্থীর কাছে পৌঁছানো সম্ভব হয়নি। এজন্যও তিনি দুঃখ প্রকাশ করেন। সাদিক কায়েম আরও বলেন, “রাজনৈতিক ভিন্নতা থাকলেও বাংলাদেশ ও জুলাই প্রশ্নে আমরা সবাই এক। আমাদের বোনদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ার আগ পর্যন্ত আমরা থামবো না।”

স্থানীয় নেতাদের ফোনে শিক্ষার্থীদের ভোট প্রভাবিত করার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ঢাবির শিক্ষার্থীরা সচেতন, তারা কোনো প্ররোচনায় প্রভাবিত হবেন না।

একই অনুষ্ঠানে প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন, তারা শিক্ষার্থীদের অভূতপূর্ব সাড়া পেয়েছেন এবং সবার অংশগ্রহণে একটি বৈচিত্র্যপূর্ণ, সুন্দর ক্যাম্পাস গড়াই তাদের লক্ষ্য।

 

ভোরের আকাশ/হ.র

ডাকসু নির্বাচন

শেয়ার করুন: