শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ক্যানবেরায় কুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৫, ৩:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ক্যানবেরায় কুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী
ক্যানবেরায় কুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অনুষ্ঠিত হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর প্রাক্তন শিক্ষার্থীদের বিশেষ পুনর্মিলনী।

শনিবার সকালে ক্যানবেরার ওডেনের সাউদার্ন ক্রস ক্লাবে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। দিনটি ছিল কুয়েটের শিক্ষার্থীদের জন্যে আনন্দঘন এবং স্মরণীয়।

বাংলাদেশের হাইকমিশনার এফ এম বোরহানউদ্দিন এবং ফেডারেল এমপি ডেভিড স্মিথ-এর উপস্থিতিতে এই বছরের পুনর্মিলনী আরও বিশেষ হয়ে ওঠে। তারা প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আগত কুয়েট স্নাতকরা অংশ নেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য, পরিচিতিমূলক পর্ব এবং স্মৃতিচারণের পর প্রাণবন্ত নেটওয়ার্কিং বাড়ানোর উপর অনুষ্ঠানে নানা আলোচনা করা হয়।

মধ্যাহ্নভোজে পরিবেশিত হয় ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার ও স্থানীয় অস্ট্রেলিয়ান স্বাদের একটি চমৎকার মিশ্রণ, যা অংশগ্রহণকারীদের জন্য ছিল ভোজনের পাশাপাশি সংস্কৃতির সংযোগের এক অনন্য অভিজ্ঞতা।

অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এমন আয়োজনে অংশগ্রহণ এবং কুয়েট অ্যালামনাইদের মধ্যে সংযোগ আরও গভীর করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: