শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাকসু নির্বাচনে দায়িত্বপালনকালে পোলিং অফিসারের মৃত্যু

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গণনার সময় অসুস্থ হয়ে জান্নাতুল ফেরদৌস (২৯) নামে এক শিক্ষিকা মৃত্যুবরণ করেছেন।

চারুকলা বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস নির্বাচনে প্রীতিলতা হলের পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার সফিকুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিনভর ভোট গ্রহণ শেষে গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গণনা শুরু হয়। জান্নাতুল ফেরদৌস সকালে সিনেটে এসেছিলেন দায়িত্ব পালন করতে। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।

প্রীতিলতা হলের পোলিং অফিসার ও ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক নাসিমা আক্তার বলেন, “আমি সাড়ে ৭টার দিকে সিনেট ভবনে যাই ভোট গণণার জন্য। জান্নাতুল আাসে ৮টার দিকে। এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে পড়ে যায়।”

ইতিহাস বিভাগের অধ্যাপক সুলতানা আক্তার বলেন, “সকালে তাকে (জান্নাতুল ফেরদৌস) ভোট গণনার জন্য ডাকা হয়। এখানে আসার কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে এনামে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার শাওন বলেন, “সকাল ৯টায় তাকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। এ সময় তার স্বামী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছিলেন।”

ভোরের আকাশ/মো.আ.

জাকসু নির্বাচনশিক্ষিকাভোট গণনামৃত্যু

শেয়ার করুন: