শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণা

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ৫:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের তারিখ ১৩ দিন পিছিয়ে ২৮ সেপ্টেম্বর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

বুধবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার সময় রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম।

নতুন তারিখ ঘোষণা করায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে রাজনৈতিক সংগঠন, সাধারণ শিক্ষার্থী ও হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীদের মধ্যে। তারা বলছেন, আগামী ২৮ সেপ্টেম্বর (শনিবার) দূর্গা পুজোর মহাষষ্ঠী। অন্যদিকে তারিখ পেছানোর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের রাবি শাখা।

নতুন তারিখ অনুযায়ী মনোনয়নপত্র বিতরণের শেষ দিন ৩১ আগস্ট (শনিবার), মনোনয়নপত্র দাখিল ১ সেপ্টেম্বর (রবিবার) থেকে ৪ সেপ্টেম্বর (বুধবার) ও ৭ সেপ্টেম্বর (শনিবার), মনোনয়নপত্র বাছাই ৮ থেকে ৯ সেপ্টেম্বর (রবিবার-সোমবার), প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ১১ সেপ্টেম্বর (বুধবার), প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ১৪ সেপ্টেম্বর (শনিবার), মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ সেপ্টেম্বর (রবিবার), প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১৬ সেপ্টেম্বর (সোমবার), ভোট গ্রহণ ২৮ সেপ্টেম্বর (শনিবার), ফলাফল সেইদিনই প্রকাশ করা হবে।

ভোরের আকাশ/এসএইচ

রাজশাহী বিশ্ববিদ্যালয়রাকসু নির্বাচন

শেয়ার করুন: