শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এসএসসি পরীক্ষার ফল দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৮ জুলাই ২০২৫, ৩:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ জুলাই প্রকাশিত হতে পারে। শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এ তারিখ প্রস্তাব করেছে। এই প্রস্তাব অনুমোদন পেলে আগামী বৃহস্পতিবার (১০ জুলাই) ফল প্রকাশ করা হবে। তবে এখনো ফল দেখার পদ্ধতির আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, এবারও ফল দেখার নিয়মে কোনো পরিবর্তন আসছে না। আগের নিয়ম অনুযায়ীই শিক্ষার্থীরা অনলাইনে ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

সে অনুযায়ী, এসএসসি ও সমমনা পরীক্ষার ফলাফল দেখা যাবে শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট www.educationboardresults.gov.bd-তে গিয়ে। সেখানে পরীক্ষার নাম (এসএসসি), বোর্ডের নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও পরীক্ষার সাল (২০২৫) দিয়ে সাবমিট করলে ফলাফল দেখা যাবে। এ ছাড়া এসএমএসের মাধ্যমে সাধারণ শিক্ষা বোর্ডের ফল জানতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং এরপর পরীক্ষার সাল লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। উদাহরণ: SSC DHA 123456 2025 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। ফিরতি মেসেজে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

আর মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের ফল জানাতে হলে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। প্রি-রেজিস্ট্রেশনের নিয়ম হলো : Dakhil লিখে স্পেস দিয়ে MAD লিখে স্পেস দিয়ে রোল নম্বর এবং সাল লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: Dakhil MAD 123456 2025। ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রি-রেজিস্টার করা নম্বরে ফল পৌঁছে যাবে। কারিগরি বোর্ডের ফল জানতে হলে টাইপ করতে হবে: SSC TEC রোল নম্বর 2025 এবং পাঠাতে হবে 16222 নম্বরে।

শিক্ষার্থীরা চাইলে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নিজ নিজ ফলাফলসহ রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবেন। প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল দেখতে হলে বোর্ডের ওয়েবসাইটে গিয়ে EIIN নম্বর দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

ভোরের আকাশ/এসএইচ

এসএসসি ফলাফলএসএসসি

শেয়ার করুন: