শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুন ২০২৫, ৭:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

যানজট ও জনদুর্ভোগ এড়াতে চলমান এইচএসসি পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টা থেকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বোর্ড।

শনিবার (২৮ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষাকেন্দ্র এলাকার যানজট নিরসন ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টার পর থেকেই কেন্দ্রে প্রবেশ করতে দিতে হবে। এ বিষয়ে পরীক্ষাকেন্দ্রগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

তবে, পূর্বনির্ধারিত নিয়মানুযায়ী পরীক্ষাকক্ষে প্রবেশের সময়সীমা ও অন্যান্য পরীক্ষাবিধি যথারীতি বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই নির্দেশনা ঢাকা বোর্ডের আওতাধীন সব এইচএসসি পরীক্ষাকেন্দ্রের জন্য প্রযোজ্য। বিষয়টি নিশ্চিত করতে বোর্ড থেকে পাঠানো চিঠির অনুলিপি পাঠানো হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা মন্ত্রণালয়, এবং বোর্ডের সংশ্লিষ্ট শাখাসমূহে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অংশ নিচ্ছেন প্রায় ১২ লাখ ৫১ হাজার শিক্ষার্থী। প্রথম দিন পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৭৫৯ জন, এবং শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার হয়েছেন ৪৩ জন শিক্ষার্থী।

ঢাকা বোর্ড প্রকাশিত পরীক্ষার রুটিন অনুযায়ী, লিখিত পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত, আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত।

ভোরের আকাশ, আজাসা

এইচএসসি পরীক্ষার্থীঢাকা শিক্ষা বোর্ড

শেয়ার করুন: