শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষার্থীদের সাড়ে ৮টা থেকে কেন্দ্রে প্রবেশের অনুমতির নির্দেশ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা উপলক্ষ্যে কেন্দ্রসমূহের আশপাশে যানজট ও জনদুর্ভোগ লাঘবে পরীক্ষার্থীদের সকাল ৮টা ৩০ মিনিট থেকে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশের অনুমতি দিতে কেন্দ্র সচিবদের নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।শনিবার (১৮ এপ্রিল) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল কেন্দ্র সচিবকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, এসএসসি পরীক্ষা ২০২৬-এর কেন্দ্রসমূহের আশপাশে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এবং জনদুর্ভোগ কমাতে কেবল পরীক্ষার্থীদের কেন্দ্রের অভ্যন্তরে সকাল ৮টা ৩০ মিনিট থেকে প্রবেশের ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্র সচিবদের অনুরোধ করা হলো। তবে, পরীক্ষা কক্ষে আসন গ্রহণ ও প্রবেশের ক্ষেত্রে পূর্বের নির্দেশনাবলী (পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে আসন গ্রহণ) বহাল থাকবে।

আদেশের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল কেন্দ্র সচিবদের পাঠানো হয়েছে।

উল্লেখ্য, আগামী ২১ এপ্রিল থেকে সারাদেশে একযোগে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এ পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠানে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

ভোরের আকাশা/এনউব

এসএসসি পরীক্ষার্থী

শেয়ার করুন: