শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কোচিং ব্যবসা বন্ধে ঢাকা বোর্ডের কঠোর নির্দেশনা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ৬:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

সাভার উপজেলার আশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে কোচিং ব্যবসা বন্ধসহ মোট ৩টি পৃথক নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা। বোর্ডের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে জারি করা আদেশে বলা হয়েছে, বিদ্যালয়ে কোনো ধরনের অতিরিক্ত ফি, বেতন বাড়ানো যাবে না।

একইসঙ্গে সব আর্থিক লেনদেন ব্যাংকের মাধ্যমে সম্পন্ন করতে হবে এবং কোচিং বানিজ্য বন্ধের নীতিমালা অনুসরণ করতে হবে। সম্প্রতি প্রতিষ্ঠানটির অধ্যক্ষের কাছে পাঠানো এক চিঠিতে বোর্ডের কলেজ শাখার পরিচালক মো. রিজাউল করিম এসব নির্দেশনা দিয়েছেন।

এতে বলা হয়েছে, ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগের তদন্ত করে তিন দফা নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড প্রণীত ভর্তি নীতিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে। কোনোভাবেই অতিরিক্ত ফি, সেশন চার্জ বা অনৈতিকভাবে ছাত্র–ছাত্রীদের বেতন বাড়ানো যাবে না।

এছাড়া প্রতিষ্ঠানের সব ধরনের আর্থিক লেনদেন ব্যাংকের মাধ্যমে সম্পন্ন করতে হবে এবং ম্যানুয়াল রশিদ কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। একই সঙ্গে ‘কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা–২০১২’ কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড।

তদন্ত প্রতিবেদনটি গত ২৮ জুলাই তারিখের একটি আদেশের সূত্র ধরে করা হয়। তদন্তে আশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিষয় খোলার প্রক্রিয়ায় অসঙ্গতি ও নীতিমালা লঙ্ঘনের ইঙ্গিত পাওয়া গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ ছিল।

ভোরের আকাশ/এসএইচ

শিক্ষা বোর্ডনির্দেশনাসাভারঢাকা বোর্ড

শেয়ার করুন: