শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

শিক্ষকদের নিজ জেলায় বদলির সুযোগ সীমিত, নীতিমালা নিয়ে রুল

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ৭:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
শিক্ষকদের নিজ জেলায় বদলির সুযোগ সীমিত, নীতিমালা নিয়ে রুল
শিক্ষকদের নিজ জেলায় বদলির সুযোগ সীমিত, নীতিমালা নিয়ে রুল

এমপিওভুক্ত শিক্ষকদের ২০২৬ সালের বদলি নীতিমালায় নিজ জেলার ভেতরে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে বদলির সুযোগ না রাখার বিধান কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (৯ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ১৩ জন শিক্ষকের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেন। আগামী ৪ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিটকারীদের আইনজীবী হুমায়ন কবির পল্লব বলেন, বর্তমান নীতিমালা অনুযায়ী একজন এমপিওভুক্ত শিক্ষক এক জেলা থেকে নিজের জেলায় বদলির আবেদন করতে পারবেন। কিন্তু নিজ জেলার মধ্যেই এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে কিংবা এক উপজেলা থেকে অন্য উপজেলায় বদলির আবেদন করার সুযোগ নেই।

আরও পড়ুন

আবারও টিএসসিতে ককটেল বিস্ফোরণ

তিনি বলেন, অনেক শিক্ষক নিজ জেলার মধ্যেও কর্মস্থল থেকে কয়েক শ কিলোমিটার দূরে অবস্থান করছেন। অথচ নীতিমালার বিধানের কারণে তারা জেলার ভেতরে বদলির আবেদন করতে পারছেন না।

আইনজীবীর ভাষ্য, সারা দেশে এমপিওভুক্ত স্কুল ও কলেজে প্রায় ৮৫ হাজার শিক্ষকের পদ শূন্য রয়েছে। বিপরীতে বদলির জন্য আবেদন করেছেন প্রায় ১৩ হাজার শিক্ষক। এই পরিস্থিতিতে বদলির সুযোগ সীমিত রাখার বিধান চ্যালেঞ্জ করে ১৩ শিক্ষক রিটটি করেছেন।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: