শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৫ জানুয়ারি ২০২৬, ১:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) রাত ১০টার পর আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল ঘোষণা করে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, শিক্ষার্থীরা ওয়েবসাইটে লগইন করে অথবা প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী এসএমএস এর মাধ্যমে ফলাফল জানতে পারবেন। এবারের ব্যবসায় শিক্ষা ইউনিট’র ভর্তি পরীক্ষায় ৯০ শতাংশই ফেল করেছেন।

পরিসংখ্যান অনুযায়ী, এ বছর ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে মোট ৩৪ হাজার ৬২ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। সেই হিসেবে প্রতিটি আসনের বিপরীতে লড়াই করেছেন ৩২ জন পরীক্ষার্থী। বিপুল এই পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১০ শতাংশ শিক্ষার্থী ন্যূনতম পাস নম্বর অর্জন করতে সক্ষম হয়েছেন।

আসন বণ্টনের তথ্যমতে, মোট ১ হাজার ৫০টি আসনের মধ্যে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য ৯৩০টি, বিজ্ঞান শাখার জন্য ৯৫টি এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন সংরক্ষিত রয়েছে।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ঢাকা শহর, বাইরের চারটি বিভাগীয় শহরে এ পরীক্ষা নেওয়া হয়। ইউনিটটিতে ভর্তি পরীক্ষায় প্রতি আসনের জন্য লড়েছেন ৩২ জন। এবার ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে ৩৪ হাজার ৬২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেন।

ভোরের আকাশ/নি. ব

ঢাবি

শেয়ার করুন: