শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা সম্পন্ন, ফল প্রকাশ ২১ জুলাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা সম্পন্ন, ফল প্রকাশ ২১ জুলাই
৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা সম্পন্ন, ফল প্রকাশ ২১ জুলাই

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, পরীক্ষার ফল ২১ জুলাইয়ের মধ্যে প্রকাশের পরিকল্পনা রয়েছে।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান, এই বিশেষ বিসিএসের মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। সহকারী সার্জন হিসেবে ২,৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন হিসেবে ৩০০ জনের পদে নিয়োগ চূড়ান্ত করা হবে।

এ নিয়োগ পরীক্ষায় অংশ নিতে মোট আবেদন জমা পড়ে ৪১ হাজার ২৫টি, অর্থাৎ প্রতিটি শূন্য পদের বিপরীতে গড়ে ১৪ জন করে আবেদন করেছেন। তবে ঠিক কতজন পরীক্ষার্থী শেষ পর্যন্ত লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন—তা এখনো নিশ্চিত করেনি পিএসসি। কেন্দ্রভিত্তিক উপস্থিতির বিস্তারিত তথ্য সংগ্রহ শেষে তা জানানো হবে বলে জানিয়েছে কমিশন।

লিখিত পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে মোট ২০০ নম্বরের প্রশ্ন ছিল, যার উত্তর দিতে পরীক্ষার্থীদের সময় দেওয়া হয় দুই ঘণ্টা। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের ক্ষেত্রে ০.৫০ নম্বর কাটা যাবে।

এমসিকিউ প্রশ্নপত্রে মেডিকেল সায়েন্স থেকে ১০০ নম্বর এবং সাধারণ জ্ঞানভিত্তিক ১০০ নম্বর অন্তর্ভুক্ত ছিল। সাধারণ অংশে ছিল বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, মানসিক দক্ষতা এবং গাণিতিক যুক্তি—প্রতিটি নির্ধারিত মান অনুযায়ী বিভাজিত।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা পরবর্তীতে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। পিএসসি সম্প্রতি পাঁচটি বিসিএস পরীক্ষার জন্য একটি রোডম্যাপ প্রকাশ করেছে, যেখানে ৪৮তম বিশেষ বিসিএসের ফল ২১ জুলাইয়ের মধ্যে প্রকাশের কথা বলা হয়েছে। তবে কমিশন চাইলে তার আগেও ফল ঘোষণা করতে পারে।

এই বিসিএসের মাধ্যমে চিকিৎসক নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে পিএসসি কাজ করে যাচ্ছে বলে জানা গেছে।

ভোরের আকাশ/হ.র

বিসিএস

শেয়ার করুন: