শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যে কারণে জাকসু নির্বাচনের ফল প্রকাশে ধীরগতি?

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ৯:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ফল ঘোষণা করার কথা ছিল। তবে রাতে জানানো হয়, শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে জানা যাবে ভোটের ফল। পরে জানানো হয়, দুপুরে ফল প্রকাশ করা হবে। 

নির্বাচন কমিশন সর্বশেষ জানিয়েছে, ফল জানাতে অনেক রাত হতে পারে।

এদিকে শুক্রবার দিবাগত রাত ২টা পর্যন্ত জাকসু নির্বাচনের ভোট গণনা চলছিল। এর আগে রাত ৮টায় হল সংসদ নির্বাচনে ২১টি হলের মধ্যে ২০টির ভোট গণনা শেষ হয়।

নির্বাচনের ফল পেতে কেন এত দেরি হচ্ছে, এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রাশিদুল আলম জানান, শুরুতে ওএমআর মেশিনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ভোটগণনার প্রস্তুতি থাকলেও প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত পরিবর্তন করে ম্যানুয়াল (হাতে) পদ্ধতিতে ভোট গণনা করা হয়। এ ধরনের গণনায় স্বাভাবিকভাবেই সময় বেশি লাগে।

এর আগে গত বৃহস্পতিবার নির্ধারিত সময় সকাল ৯টার কিছু পর কয়েকটি হলে ভোটগ্রহণ শুরু হয় এবং দু-একটি হলে ভোটগ্রহণ কিছু সময়ের জন্য স্থগিতও ছিল। বিশেষ করে দুটি বড় হলে দুপুর পর্যন্ত ভোটার উপস্থিতি কম থাকলেও বিকেলে হঠাৎ ভিড় বেড়ে যায়।

তিনি বলেন, ‘নিয়ম অনুযায়ী, লাইনে আসা সব ভোটারকে ভোট দেওয়ার সুযোগ দিতে গিয়ে ভোটগ্রহণ শেষ হতে রাত সাড়ে ৯টা পর্যন্ত সময় লেগে যায়। হঠাৎ করে ম্যানুয়াল পদ্ধতিতে ভোটগণনার সিদ্ধান্ত নেওয়ায় শুরুতে প্রয়োজনীয় প্রস্তুতি ও অভিজ্ঞতা না থাকায় গণনার গতি ছিল ধীর।

পরবর্তী সময়ে সেই গতি কিছুটা বাড়ে। শুরুতে সিনেট ভবনে পাঁচটি টেবিলে ভোটগণনা শুরু হয়, যেগুলো সিসিটিভির আওতায় ছিল। পরদিন সকালে টেবিলের সংখ্যা বাড়িয়ে ১০ করা হয় এবং সেগুলোকেও সিসিটিভির আওতায় আনা হয়, যাতে স্বচ্ছতা নিশ্চিত করা যায়। রাতে বেশির ভাগ হলে পোলিং অফিসাররা উপস্থিত থাকলেও অনেকে অনুপস্থিত ছিলেন। নিয়ম অনুযায়ী, তাদের উপস্থিতিতেই ব্যালট বক্স খোলা ও ভোটগণনার কাজ সম্পন্ন হওয়া উচিত।

কিছু ক্ষেত্রে রিটার্নিং অফিসারের উপস্থিতি নিশ্চিত করতে সময় লেগে যায়, যা দেরির আরেকটি কারণ।’

ভোরের আকাশ/মো.আ.

ফল ঘোষণাজাকসু নির্বাচনভোট গণনা

শেয়ার করুন: