শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রবিবার নতুন করে খুলছে মাইলস্টোন, তবে শুরুতে নেই পাঠদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩ আগস্ট ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রবিবার নতুন করে খুলছে মাইলস্টোন, তবে শুরুতে নেই পাঠদান
রবিবার নতুন করে খুলছে মাইলস্টোন, তবে শুরুতে নেই পাঠদান

বিমান দুর্ঘটনার পর তিন দফা ছুটি শেষে রোববার (৩ আগস্ট) সীমিত পরিসরে খুলে দেওয়া হচ্ছে রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাস। তবে এদিন থেকে কোনো পাঠদান কার্যক্রম শুরু হবে না। শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে ক্যাম্পাসটি শুধুমাত্র পরিদর্শন ও প্রস্তুতির জন্য খুলবে।

কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল শনিবার (২ আগস্ট) ঢাকা পোস্টকে বলেন, “বিমান দুর্ঘটনার কারণে পুরো ক্যাম্পাস একটি হৃদয়বিদারক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। এই মুহূর্তে শিক্ষার্থীদের মানসিক অবস্থার উন্নয়নই আমাদের প্রধান অগ্রাধিকার। তাই সীমিত পরিসরে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য কলেজ খুলে দেওয়া হচ্ছে, কিন্তু পাঠদান চালু হবে না।”

তিনি আরও জানান, শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে শিক্ষকদের সঙ্গে কুশলাদি বিনিময় করবে এবং বন্ধুদের সঙ্গে মানসিক স্বস্তির পরিবেশে ফিরে আসার সুযোগ পাবে। এটাই কলেজ কর্তৃপক্ষের পরিকল্পিত প্রথম ধাপ।

আজও কলেজে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, যা আগামীকালও চলবে। শিক্ষকরা শিক্ষার্থীদের পাশে থেকে কাউন্সেলিং সেবা চালিয়ে যাচ্ছেন। বিমান বাহিনীর পক্ষ থেকে একটি চিকিৎসা ক্যাম্প স্থাপন করা হয়েছে, যেখানে শারীরিক ও মানসিক পরামর্শ দেওয়া হচ্ছে।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে ২১ জুলাই। ওই দিন বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ ক্যাম্পাসে পড়ে বিধ্বস্ত হয়, যার ফলে স্কুল শাখার শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে অনেকেই হতাহত হন।

ক্যাম্পাসে ফের স্বাভাবিকতা ফিরিয়ে আনার লক্ষ্যে এখন ধাপে ধাপে কার্যক্রম চালু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: