শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এসএসসির ফল প্রকাশের সম্ভাবনা জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১২ জুন ২০২৫, ৬:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে, অর্থাৎ ১৩ জুলাইয়ের মধ্যে প্রকাশের সম্ভাবনা রয়েছে। গতকাল বুধবার এ তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির। তিনি বলেন, পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে।

চেয়ারম্যান বলেন, ইতোমধ্যে পরীক্ষকরা খাতা মূল্যায়ন করে বোর্ডে পাঠানো শুরু করেছেন। তবে এখনো অনেক খাতা হাতে আসেনি। সব খাতা হাতে পাওয়ার পর নম্বর ইনপুট এবং অন্যান্য আনুষঙ্গিক কাজসম্পন্ন করে ফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।

চলতি বছর এসএসসি পরীক্ষার খাতা সংগ্রহে কিছুটা বিলম্ব হয়েছে। এতে ফল প্রকাশে কোনো প্রভাব পড়বে কি না- এমন প্রশ্নের জবাবে বোর্ড চেয়ারম্যান বলেন, পরীক্ষকরা নির্ধারিত সময়সীমার মধ্যেই খাতা জমা দিয়েছেন। সুতরাং এতে বড় কোনো সমস্যা হয়নি। আমরা চেষ্টা করছি পরীক্ষার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করতে।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় ১৮ লাখ ৭৮ হাজার শিক্ষার্থী। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এর মধ্যে ছাত্র রয়েছে ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী রয়েছে ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। সারা দেশের ২ হাজার ২৯১টি কেন্দ্র থেকে ১৮ হাজার ৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এই পরীক্ষায় অংশ নেয়।

অন্যদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ছিল ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।

ভোরের আকাশ/এসএইচ

এসএসসি ফলাফলএসএসসি

শেয়ার করুন: