শিরোনাম
১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী

মাদ্রাসার সহকারী শিক্ষকদের ৮ম গ্রেডে বেতন দেওয়ার দাবি

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১০ মে ২০২৫, ৯:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
মাদ্রাসার সহকারী শিক্ষকদের ৮ম গ্রেডে বেতন দেওয়ার দাবি
মাদ্রাসার সহকারী শিক্ষকদের ৮ম গ্রেডে বেতন দেওয়ার দাবি

মাদ্রাসা শিক্ষকদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সহকারী শিক্ষকদের ৮ম গ্রেডের বেতন কাঠামো চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ)। একই সঙ্গে শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ এবং সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানিয়েছে সংগঠনটি। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন-সংগঠনের সভাপতি মো. হারুন অর রশিদ। তিনি বলেন, বর্তমানে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় অনেক কম। ২০২৪-২৫ অর্থবছরে বরাদ্দকৃত ৯৪ হাজার ৭১১ কোটি টাকা জাতীয় বাজেটের মাত্র ১১.৮৮ শতাংশ, যা জিডিপির ১.৬৯ শতাংশ। অথচ ইউনেস্কোর পরামর্শ অনুযায়ী জিডিপির অন্তত ৬ শতাংশ শিক্ষায় বরাদ্দ থাকা উচিত।

তিনি আরো বলেন, শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দিয়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ এবং মাদ্রাসা সহকারী শিক্ষকদের ৮ম গ্রেডের বেতন নিশ্চিত করতে হবে।

সংগঠনের উত্থাপিত প্রধান দাবিগুলো হলো- এমপিওভুক্ত শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, সরকারি নিয়মে মেডিকেল ও বাড়িভাড়া প্রদান, মাদ্রাসা সহকারী শিক্ষকদের ৮ম গ্রেড প্রদান, অনুপাত প্রথা বাতিল করে প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তকরণ, শিক্ষা কমিশন গঠন, এনটিআরসিএর মাধ্যমে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়া চালু, সকল শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ ও মাদ্রাসার প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ।

সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন- সংগঠনের মহাসচিব ফিরোজ আলম। এছাড়া উপস্থিত ছিলেন- সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ, ফকরুল ইসলাম, কে এমন শামীম, আবদুস সাকুর, মোহাম্মদ আলী, আব্দুল হাই, ফজলুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মেহেদী হাসান সরকার, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মো. এলিন তালুকদার, অর্থ সম্পাদক আলাউদ্দিন, রেজাউল হক মণ্ডল প্রমুখ।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: