শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঢাবি সাংবাদিকতা বিভাগ অ্যালামনাইয়ের নেতৃত্বে ইলিয়াস-রিনভী-মাসউদ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৯ মে ২০২৬, ৬:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিজেএএ) ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইলিয়াস খান, সাধারণ সম্পাদক শাহনাজ শারমিন রিনভী এবং সাংগঠনিক সম্পাদক মাসউদ বিন আব্দুর রাজ্জাক।

শুক্রবার (৮ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে দিবাগত রাত ১২টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমান।

নির্বাচনে সহ-সভাপতি পদে পাঁচজন নির্বাচিত হয়েছেন। তারা হলেন তারিকুল ইসলাম খান রবিন, মো. নূরুল করিম ভূঁইয়া, কবির আহমেদ খান, শারমিন আক্তার ও শাহেদ আলম।

সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী থাকায় শাহনাজ শারমীন রিনভী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাকিল হাসান প্রথম স্থান অর্জন করেন। এই পদে আরও নির্বাচিত হয়েছেন জেসমিন জাহান মুন ও মো. মাজেদুল হাসান পায়েল। অর্থ সম্পাদক পদে তাকী মোহাম্মদ জোবায়ের এবং সাংগঠনিক সম্পাদক পদে মাসউদ বিন আব্দুর রাজ্জাক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এছাড়া বিভিন্ন সম্পাদকীয় ও নির্বাহী পদে আরও অনেকে নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন

মিরাজের ফাইফারে অলআউট পাকিস্তান, বাংলাদেশের লিড

এর আগে বিকেলে আয়োজিত যোগাযোগ উৎসবে প্রধান অতিথি ছিলেন ডিইউএমসিজেএএ’র অ্যালামনাই ও সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী।

দিনব্যাপী এই আয়োজনটি পুরনো ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের মিলনমেলায় পরিণত হয়। দীর্ঘদিন পর দেখা, স্মৃতিচারণ ও আড্ডায় পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

ভোরের আকাশ/ এনউব

ইলিয়াস-রিনভী-মাসউদ

শেয়ার করুন: