শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাদের জন্য জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৭ মে ২০২৫, ৫:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাদের জন্য জরুরি নির্দেশনা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাদের জন্য জরুরি নির্দেশনা

শৃঙ্খলা বজায় রাখতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। নতুন নির্দেশনা অনুযায়ী, অফিস চলাকালে বাইরে ঘোরাফেরা করতে পারবেন না তারা।

মঙ্গলবার (৬ মে) অফিস আদেশে এ নির্দেশনা দেয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন এতে স্বাক্ষর করেছেন।

আদেশে বলা হয়, অফিস চলাকালীন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বিনা কারণে নিজ নিজ দপ্তরের বাইরে ঘোরাফেরা করতে পারবেন না। সেই সঙ্গে যেসব কর্মচারীকে ইতিমধ্যে ইউনিফর্ম ও ব্যাজ প্রদান করা হয়েছে, তাদের অবশ্যই ইউনিফর্ম ও ব্যাজ পরিধান করে অফিসে অবস্থান করতে হবে এবং দায়িত্ব পালন করতে হবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, ডিন, বিভাগীয় ও দপ্তর প্রধানদের ছাড়াও আঞ্চলিক কেন্দ্রগুলোকেও বিষয়টি অবহিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে ওই আদেশে।

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: