শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে স্কাউট কার্যক্রমে গতি আনার জন্য মাউশির ৭ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৮ আগস্ট ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শিক্ষাপ্রতিষ্ঠানে স্কাউট কার্যক্রমে গতি আনার জন্য মাউশির ৭ নির্দেশনা
শিক্ষাপ্রতিষ্ঠানে স্কাউট কার্যক্রমে গতি আনার জন্য মাউশির ৭ নির্দেশনা

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের স্কুল ও কলেজগুলোর স্কাউট ও রোভার স্কাউট কার্যক্রম আরও গতিশীল করার জন্য নতুন নির্দেশনা জারি করেছে। এতে নিয়মিত ট্রুপ মিটিং, রোভার মিটিং এবং সেবামূলক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

নির্দেশনার মূল বিষয়সমূহ:

১. ইউনিট গঠন ও প্রশিক্ষণ:
স্কুল ও কলেজের প্রধানগণ নিয়মিত ইউনিট গঠন, সদস্য প্রশিক্ষণ ও সেবামূলক কার্যক্রমে গুরুত্ব দেবেন।

২. ত্রৈমাসিক প্রতিবেদন:
প্রতি ত্রৈমাসিক শেষে আগামী মাসের ৫ তারিখের মধ্যে প্রতিষ্ঠানভিত্তিক স্কাউট কার্যক্রমের প্রতিবেদন সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসে পাঠাতে হবে। আঞ্চলিক অফিসগুলো ১০ তারিখের মধ্যে মাউশির ই-মেইল ([email protected]) এ প্রতিবেদন জমা দেবে।

৩. তহবিল ব্যবহারে স্বচ্ছতা:
স্কাউট ও রোভার তহবিল থেকে উত্তোলিত অর্থ শুধুমাত্র স্কাউটিং কার্যক্রমে ব্যবহার করতে হবে। অর্থ উত্তোলনে প্রতিষ্ঠান প্রধান ও স্কাউট/রোভার লিডারের যৌথ স্বাক্ষর বাধ্যতামূলক। শিক্ষার্থীদের থেকে আদায়কৃত ফি যথাযথভাবে সরকারি নিয়ম অনুসারে উপজেলা, জেলা স্কাউটস ও রোভার স্কাউটস দপ্তরে জমা দিতে হবে।

৪. বার্ষিক কার্যক্রম পরিকল্পনা:
স্কাউট ও রোভার লিডাররা প্রতি বছর একটি কার্যক্রম পরিকল্পনা তৈরি করবেন, যা গ্রুপ কমিটির অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে। প্রধানগণ এর সঠিক বাস্তবায়ন নিশ্চিত করবেন।

৫. লিডার নিয়োগ:
যেসব প্রতিষ্ঠানে স্কাউট বা রোভার লিডার নিযুক্ত হয়নি, তাদের প্রধানরা দ্রুত জেলা বা আঞ্চলিক কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

৬. পরিষ্কার-পরিচ্ছন্নতায় অংশগ্রহণ:
পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে স্কাউট ও রোভার সদস্যদের স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত করতে হবে।

৭. বার্ষিক সমন্বিত প্রতিবেদন:
প্রতি বছর ৩১ জানুয়ারি পর্যন্ত বার্ষিক কার্যক্রমের সমন্বিত প্রতিবেদন আঞ্চলিক অফিসে জমা দিতে হবে। আঞ্চলিক অফিস ফেব্রুয়ারির মধ্যে মাউশির ই-মেইলে প্রতিবেদন পাঠাবে।
 

ভোরের আকাশ/হ.র

মাউশি

শেয়ার করুন: