শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৪৬তম বিসিএসে ফেল করার ৫ দিন পর পাস করলেন ৮ শিক্ষার্থী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩ ডিসেম্বর ২০২৫, ৮:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় ৮ জনকে নতুন করে উত্তীর্ণ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) প্রকাশিত ফলাফলে এই শিক্ষার্থীদের তথ্য ছিল না; সে হিসেবে তারা ফেল করেছিল বলেই ধরে নেওয়া হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ তারিখে প্রকাশিত ৪৬তম বিসিএস পরীক্ষা-২০২৩ এর লিখিত পরীক্ষার ফলাফলের উত্তীর্ণ পরীক্ষার্থীদের তালিকার বিজ্ঞপ্তি থেকে ৮টি রেজিস্ট্রেশন নম্বর কারিগরি ত্রুটির কারণে বাদ পড়ে গিয়েছিল। পরবর্তীতে বিষয়টি গোচরীভূত হওয়ায় যাচাইপূর্বক সঠিক প্রতীয়মান হওয়ায় তাদেরকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও মৌখিক পরীক্ষার জন্য যোগ্য ঘোষণা করা হলো।

রেজিস্ট্রেশন নম্বরগুলো হলো  -১১০৪৭৩৭৫, ১১০৫৭৫৩০, ১১১৬০২৯২, ১৪০২৪৭৫৬, ১৫০০৩৭৬৫, ১৮০০৩৫৮৪, ১৮০০৭৩৯১ ও ১৮০১০২৮২।

এতে আরও বলা হয়, প্রকাশিত বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোন সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে। তবে ঠিক কী ধরনের ‘কারিগরি ত্রুটি’র কারণে ওই শিক্ষার্থীরা বাদ পড়েছিল, এ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি পিএসসির তরফ থেকে।

এর আগে, গত ২৭ নভেম্বর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ৪ হাজার ৪২ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ ঘোষণা করা হয়।  

ভোরের আকাশ/তা.কা

 

শিক্ষার্থীবিসিএসবাংলাদেশ সরকারি কর্ম কমিশন

শেয়ার করুন: