শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জবিতে প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৯ আগস্ট ২০২৬, ৫:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ১ জানুয়ারি। পাশাপাশি আগামী বছরের জানুয়ারিতে পাঁচটি ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচিও চূড়ান্ত করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে উপাচার্যের কনফারেন্স রুমে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৮০তম (বিশেষ) সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা সূত্রে জানা যায়, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা পাঁচটি ইউনিটে অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হলো- বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ইউনিট-এ, কলা ও আইন অনুষদভুক্ত ইউনিট-বি, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ইউনিট-সি, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ইউনিট-ডি এবং চারুকলা অনুষদভুক্ত ইউনিট-ই।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ইউনিট-এ-এর ভর্তি পরীক্ষা ১ জানুয়ারি, ইউনিট-ই-এর পরীক্ষা ৮ জানুয়ারি, ইউনিট-বি-এর পরীক্ষা ১৫ জানুয়ারি, ইউনিট-সি-এর পরীক্ষা ২২ জানুয়ারি এবং ইউনিট-ডি-এর পরীক্ষা ২৩ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে। সব ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি পরীক্ষা বহুনির্বাচনীমূলক প্রশ্ন (এমসিকিউ) পদ্ধতিতে নেওয়া হবে এবং সব পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

টানা বর্ষণে ফরিদপুরে সবজির সরবরাহ হ্রাস

এর মধ্যে এ ইউনিটে আবেদনের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষার মোট জিপিএ কমপক্ষে ৭.০০ এবং কোনো পরীক্ষায় ৩.০০-এর কম না থাকার শর্ত রাখা হয়েছে। ইউনিট-বি ও ইউনিট-ডি-এর ক্ষেত্রে দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ এবং কোনো পরীক্ষায় ২.৭৫-এর কম হওয়া যাবে না। ইউনিট-সি-এর জন্য মোট জিপিএ কমপক্ষে ৬.৫০ এবং কোনো পরীক্ষায় ৩.০০-এর কম হলে আবেদন করা যাবে না। অন্যদিকে ইউনিট-ই-এর জন্য মোট জিপিএ কমপক্ষে ৫.৫০ এবং কোনো পরীক্ষায় ২.৫০-এর কম হলে আবেদনযোগ্যতা থাকবে না।

সভায় ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কেন্দ্রীয় ভর্তি কমিটি ও ইউনিটভিত্তিক ভর্তি কমিটি গঠন করা হয়। এছাড়া ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস আগামী ৪ এপ্রিল ২০২৭ থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভোরের আকাশ/জেআ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

শেয়ার করুন: