শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য ফল উৎসব

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩ আগস্ট ২০২৫, ৭:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

রাজধানীর মিরপুরে অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ফল উৎসব। কোমলমতি শিক্ষার্থীদের আবহমান বাংলার নানাবিধ মৌসুমি ফল সম্পর্কে ধারণা দিতে আয়োজন করা হয় আনন্দঘন ফল উৎসবের।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ক্যাম্পাসে অনুষ্ঠিত শিক্ষামূলক এই ফল উৎসবের উদ্বোধন করেন সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান।

উৎসবে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের পরিচালক নূর ই আলম আজাদ, এডুকেশন ওয়াচের সম্পাদক মো. খলিলুর রহমান এবং স্কুলের সাবেক সিনিয়র শিক্ষিকা খাদিজা সুলতানা।

ফল উৎসবের উদ্বোধন করে সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশ ফুল, ফসল আর ফলের দেশ। আজকের এই আনন্দময় ফল উৎসবের মূল উদ্দেশ্য হচ্ছে শিশুদের মৌসুমী ফলের সাথে পরিচয় করানো, অভিজ্ঞতা বিনিময় এবং সৃজনশীল কাজে উৎসাহিত করা।

এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা প্রাণবন্ত এই ফল উৎসব পরিদর্শন করেন সম্মানিত অভিভাবকগণ। এ ধরণের সৃজনশীল আয়োজনের জন্য অভিভাবকগণ সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।

ভোরের আকাশ/এসএইচ

ফল উৎসবসাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজ

শেয়ার করুন: