শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শনিবার সারাদেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শনিবার সারাদেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে
শনিবার সারাদেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে

আসন্ন ঈদ-উল-আজহার দীর্ঘ ছুটির সঙ্গে সমন্বয় করতে  শনিবার (২৪ মে) সাপ্তাহিক ছুটি সত্ত্বেও দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে। সরকারের নির্বাহী আদেশ অনুযায়ী, এই দিনটিতে দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক পাঠদান ও দাপ্তরিক কার্যক্রম চলবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা আদেশে বলা হয়, ঈদ উপলক্ষে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটির ভারসাম্য রক্ষায় ১৭ মে’র মতো ২৪ মে শনিবারও কর্মদিবস হিসেবে গণ্য করা হচ্ছে।

নির্দেশনা জারি শিক্ষাপ্রতিষ্ঠান ও সংস্থাগুলোর মধ্যে রয়েছে—শিক্ষা মন্ত্রণালয়,প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, এনটিআরসিএ, এনসিটিবি ও বিভিন্ন শিক্ষা বোর্ড ।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের প্রধান কার্যালয়সহ আঞ্চলিক কেন্দ্রগুলোতে যথারীতি কার্যক্রম চলবে। এ বিষয়ে রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত আদেশ ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তর ও বিভাগীয় প্রধানদের কাছে পৌঁছে গেছে।

এদিকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক পৃথক প্রজ্ঞাপনে জানায়, শনিবার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে এবং স্বাভাবিক পাঠদান চলবে।

এ সিদ্ধান্তে কিছুটা ক্ষোভ থাকলেও, শিক্ষা কর্মকর্তারা বলছেন, ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ।

 

ভোরের আকাশ/হ.র

শেয়ার করুন: