শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তির আবেদন শুরু

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২ জুলাই ২০২৫, ৯:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তির আবেদন শুরু
স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তির আবেদন শুরু

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার স্বীকৃতি নবায়ন, কোড নম্বর দেওয়া এবং এমপিওভুক্তির কার্যক্রম শুরু করেছে সরকার।  এরমধ্যে এমপিওভুক্তির জন্য আবেদন গ্রহণ শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার থেকে, যা চলবে ১০ জুলাই পর্যন্ত।  শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আলাদা দুটি বিজ্ঞপ্তিতে এই কার্যক্রমের বিষয়ে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা স্থাপন, পাঠদান, স্বীকৃতি, পরিচালনা ও জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা, ২০২৫’ অনুসারে যেসব মাদরাসা এখনো কোড নম্বর পায়নি, তাদের অগ্রাধিকার ভিত্তিতে কোড নম্বর দেওয়া এবং স্বীকৃতি নবায়নের কাজ শুরু হবে।  একই সঙ্গে ১ হাজার ৫১৯টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার স্বীকৃতি নবায়নের কাজ জরুরিভিত্তিতে হালনাগাদ করা হবে।

এছাড়া, নতুন করে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা স্থাপন ও পাঠদানের অনুমতির ক্ষেত্রেও নীতিমালার আলোকে প্রক্রিয়া শুরু হয়েছে।  এক্ষেত্রে মাদরাসাগুলোর প্রধানদের নির্ধারিত ফি জমা দিয়ে তথ্য ছক পূরণ করে উপজেলা ও জেলা পর্যায়ের কর্তৃপক্ষের সত্যায়নসহ বোর্ডে আবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, এমপিওভুক্তির জন্য আবেদন গ্রহণ শুরু হবে আগামী ৩ জুলাই থেকে।  আবেদন করা যাবে ১০ জুলাই পর্যন্ত।  আবেদন প্রক্রিয়া হবে সম্পূর্ণ অনলাইনে।  শিক্ষা মন্ত্রণালয়, মাদরাসা শিক্ষা অধিদপ্তর এবং ব্যানবেইসের ওয়েবসাইটে Online Ebtedie MPO Application শিরোনামে নির্ধারিত লিংক ব্যবহার করে আবেদনপত্র পূরণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অনুদানভুক্ত ইবতেদায়ি মাদরাসাগুলোর এমপিওভুক্তির সব কার্যক্রম হবে ডিজিটাল পদ্ধতিতে।  নীতিমালায় নির্ধারিত মানদণ্ড অনুযায়ী উপযুক্ত প্রতিষ্ঠানগুলোর তালিকা তৈরি করে প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।  এমপিও আবেদন সরাসরি বা ই-মেইলের মাধ্যমে গ্রহণ করা হবে না।

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নূরুল হক জানান, এ উদ্যোগের মাধ্যমে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোর কাঠামোগত ও প্রশাসনিক স্বীকৃতি সুসংহত হবে এবং অনুদান পাওয়া প্রতিষ্ঠানগুলোর টেকসই পরিচালনার পথ প্রশস্ত হবে।  একইসঙ্গে এবারের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সময়ানুবর্তিতা বজায় রাখার জন্য অনলাইন আবেদন ছাড়া অন্যকোনো মাধ্যমে আবেদন নেওয়া হবে না বলে জানিয়েছেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের উপ-সচিব (এমপিও) মো. আব্দুল হান্নান।

ভোরের আকাশ/জাআ

এমপিওভুক্তিস্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা

শেয়ার করুন: