শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম জকসু নির্বাচন ২৭ নভেম্বর

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম জকসু নির্বাচন ২৭ নভেম্বর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম জকসু নির্বাচন ২৭ নভেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন। এরই মধ্যে ভোটের রোডম্যাপ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২৭ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোডম্যাপ অনুযায়ী, আগামী ৮ অক্টোবর নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এরপর কমিশন ছাত্র সংগঠন, সাংবাদিক সংগঠনসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে মতবিনিময় করে নীতিমালা ও আচরণবিধি প্রণয়ন করবে।

পরবর্তী ধাপে মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই, আপত্তি নিষ্পত্তি এবং প্রার্থিতা চূড়ান্ত করার পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। সবশেষে ২৭ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সংবিধি ও বিধি অনুযায়ী ধাপে ধাপে এই রোডম্যাপ বাস্তবায়ন করা হবে।

ভোরের আকাশ // হ.র

জকসুক্যাম্পাস

শেয়ার করুন: