শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: খুবি উপ-উপাচার্য

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের ’২৫ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ এবং ’২১ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ০১ ফেব্রুয়ারি রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর একাডেমিক ভবনের মাল্টি-পারপাস রুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, বিদায়ী শিক্ষার্থীরা আজ নতুন জীবনের পথে যাত্রা শুরু করছে। এটি তাদের জন্য যেমন আনন্দের, তেমনি গৌরবেরও। বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা যেন ভবিষ্যৎ কর্মজীবনে সফল হতে পারে, সে প্রত্যাশা রাখি।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পদার্থবিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য দেশ ও বিদেশে নানা ক্ষেত্রে কাজের সুযোগ রয়েছে। ক্যারিয়ার ডেভেলপমেন্টের এসব সুযোগ কাজে লাগাতে হলে আগে থেকেই সুস্পষ্ট কর্মপরিকল্পনা নির্ধারণ করতে হবে। পাশাপাশি দেশকে ভালোবাসা ও মানুষের প্রতি দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ে সেশনজট না থাকায় শিক্ষার্থীরা নির্ধারিত সময়েই শিক্ষাক্রম সম্পন্ন করতে পারছে, যা দেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে একটি দৃষ্টান্ত।

পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম। এছাড়া বক্তব্য রাখেন ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ তরিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক ও ডিসিপ্লিনের প্রভাষক মোঃ ইফাত-আল-করিম।

শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ’২১ ব্যাচের মোঃ রাকিবুল হক ও কানিজ সুমাইয়া ইসলাম, ’২২ ব্যাচের মোঃ সানজিদ উজ্জামান ইমন, ’২৪ ব্যাচের তানভীর আহমেদ এবং ’২৫ ব্যাচের মোঃ শাকিল মাহমুদ। অনুষ্ঠানের শুরুতে সাজেক ট্র্যাজেডিতে নিহত ’২১ ব্যাচের শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ’২২ ব্যাচের শিক্ষার্থী মোঃ আতিকুল ইসলাম ও ’২৪ ব্যাচের শিক্ষার্থী তাসনিয়া নাফসি হৃদিকা। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

এর আগে সকালে নবীনবরণ উপলক্ষ্যে ৩ নম্বর একাডেমিক ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় ডিসিপ্লিন প্রধানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। এছাড়া বিকেলে চারুকলা স্কুলের আঙিনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভোরের আকাশ/আ.র

সংবর্ধনা অনুষ্ঠান

শেয়ার করুন: