ডাকসু নির্বাচন: ছাত্রদলের ১০ দফা ইশতেহার ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণায় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শিক্ষার্থীদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল আবিদ-হামিম-মায়েদ পরিষদ।

তিনি বলেন, আমরা ১০টি মূল অঙ্গীকার সম্বলিত নির্বাচনী ইশতেহার ঘোষণা করছি, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা আরও যুগোপযোগী ও আধুনিক করে তুলবে। যা গড়ে তুলবে একটি নিরাপদ, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস। আমরা বিশ্বাস করি, এই ১০টি প্রধান পরিকল্পনায় শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং সবাই মিলে তা বাস্তবায়নে কাজ করবো, ইনশাআল্লাহ।
ছাত্রদলের ১০ দফা ইশতেহারে যা বলা হয়েছে
১. শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক, আনন্দময়, বসবাসযোগ্য, ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা,
২. নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নারী স্বাস্থ্য সুরক্ষা এবং সক্ষমতা বৃদ্ধি,
৩. শিক্ষার্থীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য বীমা নিশ্চিত করা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের শিক্ষা গ্রহণ ও চলাচল সহজতর কর,
৪. কারিকুলাম অবকাঠামো ও পরীক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং গবেষণার মান উন্নয়ন,
৫. পরিবহন ব্যবস্থার নিয়ন্ত্রণ ব্যাটারি চালিত শাটল সার্ভিস প্রচলন এবং যাতায়াত ব্যবস্থা সহজ করা,
৬. হয়রানি মুক্ত প্রশাসনিক সেবা শিক্ষা ঋণ এবং ক্যাম্পাস ভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা,
৭. তরুণদের গঠনমূলক কাজের সম্পৃক্তকরণ এবং ক্রিয়া ও সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধি,
৮. শিক্ষার্থীদের জন্য ডিজিটাল সুবিধা সাইবার সিকিউরিটি এবং সাইবার বুলিং প্রতিরোধ,
৯. বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশ সংরক্ষণ সবুজায়ন ও প্রানীবান্ধব ক্যাম্পাস তৈরি,
১০. কার্যকর ডাকসু এবং আন্তর্জাতিক পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা বৃদ্ধিকরণ।
ভোরের আকাশ/এসএইচ