শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাকসু নির্বাচনে ব্যালট নম্বর নির্ধারণে লটারি ব্যবস্থা

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাকসু নির্বাচনে ব্যালট নম্বর নির্ধারণে লটারি ব্যবস্থা
রাকসু নির্বাচনে ব্যালট নম্বর নির্ধারণে লটারি ব্যবস্থা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের ব্যালট নম্বর লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে প্রার্থীদের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন জানিয়েছে, আগামীকাল রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সিনেট ভবনে লটারি অনুষ্ঠিত হবে এবং সেখানেই প্রার্থীদের ব্যালট নম্বর প্রদান করা হবে।

এছাড়া ৯টি একাডেমিক ভবনে ভোটগ্রহণ এবং একটি একাডেমিক ভবনে দুটি আবাসিক হলের ভোট অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড অথবা বিকল্প প্রত্যয়নপত্র দেখিয়ে ভোট দিতে পারবেন।

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার ও ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল জানাবে নির্বাচন কমিশন।

তাছাড়া নির্বাচনের অন্যান্য বিষয় নিয়ে আগামী ১৫ সেপ্টেম্বর নজরুল ইসলাম অডিটোরিয়ামে একটি সেমিনারের আয়োজন করবে কমিশন।

ভোরের আকাশ//হ.র

রাকসু নির্বাচন

শেয়ার করুন: