শিরোনাম
দেশের মোট ঋণ এখন ২৩ লাখ ৩৭ হাজার কোটি টাকাযুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশশেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে: হুমায়ুন কবীরচিকিৎসক ও নার্স নিয়োগ নিয়ে সুখবর দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রীহজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিনবিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারদেশের মোট ঋণ এখন ২৩ লাখ ৩৭ হাজার কোটি টাকাযুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশশেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে: হুমায়ুন কবীরচিকিৎসক ও নার্স নিয়োগ নিয়ে সুখবর দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রীহজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিনবিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার

সকাল থেকে অবরুদ্ধ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর একাংশের দাবির মুখে প্রায় ১১ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্যের দফতর ঘেরাও করে অবস্থান নেন তারা। রাত সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উপাচার্যকে অবরুদ্ধ করে রাখা হয়।

আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে চাকরিচ্যুতির আগের ১৪ বছরের জ্যেষ্ঠতা কার্যকর, পদোন্নতি এবং বিদ্যমান পে-স্কেল অনুযায়ী বকেয়া বেতন-ভাতা পরিশোধ। এসব দাবির বিষয়ে আন্দোলনকারীদের প্রতিনিধিদলের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠক হলেও কোনও সমাধান হয়নি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীকে আপিল বিভাগের রায়ের বাইরে অতিরিক্ত আর্থিক সুবিধা দেওয়ার সুযোগ নেই। এ ধরনের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এককভাবে নিতে পারে না। বিষয়টি সরকারের নীতিগত ও প্রশাসনিক সিদ্ধান্তের সঙ্গে সম্পৃক্ত। রায়ের বাইরে গিয়ে আর্থিক সুবিধা দেওয়া হলে রাষ্ট্রের ওপর বড় ধরনের আর্থিক দায় তৈরি হতে পারে।

আপিল বিভাগের রায়ে যা বলা হয়েছে

২০২৫ সালের ২৭ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের করা আপিল মঞ্জুর করেন। রায়ে চাকরিচ্যুত ৯৮৮ জনের মধ্যে জীবিত ব্যক্তিদের আগের পদে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে চাকরিচ্যুতির সময়কে অসাধারণ ছুটি হিসেবে গণ্য এবং ওই সময়ের জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার কথা বলা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যাখ্যা অনুযায়ী, আদালতের নির্দেশনা অনুসারে চাকরিচ্যুতির সময় থেকে পুনর্বহাল পর্যন্ত সময় অসাধারণ ছুটি হিসেবে গণ্য হবে। ফলে ওই সময়ের জন্য বেতন-ভাতা পাওয়ার সুযোগ নেই। আদালত জ্যেষ্ঠতা সংরক্ষণের নির্দেশ দিলেও ওই ১৪ বছরের বকেয়া বেতন-ভাতা কিংবা ওই সময়ের পদোন্নতির সুবিধা দেওয়ার বিষয়ে সরাসরি কোনো নির্দেশনা দেননি।

বিশ্ববিদ্যালয় সূত্রের দাবি, আদালতের রায়ের বাইরে গিয়ে অতিরিক্ত আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে আইনি জটিলতা তৈরি হতে পারে। পাশাপাশি অন্য সরকারি প্রতিষ্ঠানের চাকরিচ্যুত ব্যক্তিরাও একই ধরনের দাবি তুলতে পারেন। এতে রাষ্ট্রের ওপর বিপুল আর্থিক দায় সৃষ্টির আশঙ্কা রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ ধরনের দাবি উঠলে সম্ভাব্য আর্থিক দায় ৮০ থেকে ৯০ হাজার কোটি টাকা, এমনকি এক লাখ কোটি টাকা পর্যন্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের ধারণা।

উপাচার্যের দফতর ঘেরাও করে অবস্থান

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রায় ২ হাজার ২০০ কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। আন্দোলনকারীদের দাবি, ৯৮৮ জনের প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে না। এ দাবিতে তারা উপাচার্যের দফতরে অবস্থান নিয়ে তাকে অবরুদ্ধ করে রাখেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, আদালতের রায়, প্রচলিত বিধিবিধান এবং আর্থিক সক্ষমতার বিষয় বিবেচনা করেই এ ধরনের দাবি নিষ্পত্তি করতে হবে। প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়ার পরিবর্তে দপ্তর ঘেরাও করে দাবি আদায়ের চেষ্টা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করছে।

উপাচার্যের বক্তব্য

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ

এদিকে সোমবার রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বার্থের বাইরে গিয়ে আমার প্রশাসন কিছুই করবে না। রায়ের আলোকে যা করার করেছি, বাকিটা সরকার বলুক, করে দেবো।’

তিনি আরও বলেন, ‘কোনো চাপের কাছে অতীতেও মাথা নত করিনি, এখনও করবো না। বিশ্ববিদ্যালয়টির সংস্কার দরকার, বিভিন্ন উদ্যোগ নিয়েছি। করতে দিলে করব, না দিলে করব না। কিন্তু উল্টাপাল্টা কথা বলে বা স্টোরি মেইক করে কিংবা অবরুদ্ধ করে রেখে কোনও লাভ হবে না। ৯ ঘণ্টা ধরে ঘেরাও করে রেখেছেন, ৯০ ঘণ্টা ঘেরাও করলেও কোনো লাভ হবে না।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থান, আদালতের রায় অনুযায়ী পুনর্বহালের নির্দেশনা বাস্তবায়ন করা হয়েছে। এর বাইরে কোনো আর্থিক বা প্রশাসনিক সুবিধা দেওয়ার বিষয়ে সরকারের সিদ্ধান্ত ও আইনগত নির্দেশনা প্রয়োজন।

শেয়ার করুন: