শিরোনাম
অটোগ্যাসের দামও বাড়লো, রাতেই কার্যকরশ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে: রিজভী২ বাংলাদেশির শিরশ্ছেদ: এখনও সৌদির জবাবের অপেক্ষায় ঢাকা২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দামখুলনায় দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারশ্রমিক আন্দোলনের মুখে ৬৯০ পোশাক কারখানায় উৎপাদন বন্ধআশুলিয়ায় ২৬৪ পোশাক কারখানা বন্ধচার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশঅটোগ্যাসের দামও বাড়লো, রাতেই কার্যকরশ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে: রিজভী২ বাংলাদেশির শিরশ্ছেদ: এখনও সৌদির জবাবের অপেক্ষায় ঢাকা২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দামখুলনায় দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারশ্রমিক আন্দোলনের মুখে ৬৯০ পোশাক কারখানায় উৎপাদন বন্ধআশুলিয়ায় ২৬৪ পোশাক কারখানা বন্ধচার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

এইচএসসিতে ৩ বা তার বেশি বিষয়ে ফেল শিক্ষার্থীদের জন্য ‘দুঃসংবাদ’

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২ নভেম্বর ২০২৬, ৫:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
এইচএসসিতে ৩ বা তার বেশি বিষয়ে ফেল শিক্ষার্থীদের জন্য ‘দুঃসংবাদ’
এইচএসসিতে ৩ বা তার বেশি বিষয়ে ফেল শিক্ষার্থীদের জন্য ‘দুঃসংবাদ’

এইচএসসি ও সমমানের পরীক্ষায় তিন বা তার বেশি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আসন্ন বিশেষ সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না। শিক্ষা বোর্ডগুলোর সিদ্ধান্ত অনুযায়ী কেবল সর্বোচ্চ দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীরাই এই বিশেষ সুবিধার আওতাভুক্ত হবেন।  আগামী ২ ডিসেম্বর পরীক্ষা শুরু করে ৩১ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে শিক্ষা বোর্ডগুলোর।

সোমবার (২ নভেম্বর) বিকেলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের বিশেষ সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা গেলেও তিন বা তার বেশি বিষয়ে অকৃতকার্যদের ক্ষেত্রে তা ভিন্ন। অনেক শিক্ষার্থী এক বা দুই বিষয়ে ফেল করলেও অন্য বিষয়গুলোতে ভালো ফল করেছেন। কিন্তু একাধিক বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের যোগ্যতার বিষয়টি ভিন্নভাবে বিবেচনা করতে হচ্ছে। তাই আপাতত তারা সম্পূরক পরীক্ষার সুযোগ পাচ্ছেন না।

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট পাঁচ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। তাদের মধ্যে এক বা দুই বিষয়ে ফেল করেছেন চার লাখ ২২ হাজার ৯০৫ জন। এর মধ্যে এক বিষয়ে দুই লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে এক লাখ ২৪ হাজার ৮৬৫ জন অকৃতকার্য হয়েছেন। এসব শিক্ষার্থীই সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেতে যাচ্ছেন।

তবে তিন থেকে পাঁচ বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরাও এ পরীক্ষায় অংশ নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের দাবি, প্রাকৃতিক দুর্যোগসহ নানা কারণে প্রস্তুতি ব্যাহত হওয়ায় ফল খারাপ হয়েছে। সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেলে তাদের একটি শিক্ষাবর্ষ নষ্ট হবে না।

আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২ ডিসেম্বর থেকে সম্পূরক পরীক্ষা শুরুর পরিকল্পনা রয়েছে। পরীক্ষা গ্রহণ, উত্তরপত্র মূল্যায়ন ও ফল প্রকাশসহ সব কার্যক্রম ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। ফলে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে বোর্ডগুলো সময় পাবে এক মাসেরও কম।

আরও পড়ুন

মুক্তিযোদ্ধাদের ভাতা যাচাইয়ে কমিটি পুনর্গঠনের উদ্যোগ

গত ৩১ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা আয়োজনের পরিকল্পনার কথা জানান। শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ নষ্ট হওয়া ঠেকাতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ, যা গত বছরের তুলনায় প্রায় ৭ শতাংশ কম। আর গত ২১ বছরের মধ্যে এটিই সর্বনিম্ন পাসের হার। এর আগে ২০০৪ সালে পাসের হার ছিল ৪৭ দশমিক ৭৪ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছেন প্রায় ৪০ হাজার শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় অন্তত ২৯ হাজার কম। সার্বিক হিসাবে প্রতি ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে প্রায় ৪৮ জনই উত্তীর্ণ হতে পারেননি।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: