শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাত কলেজের ভর্তি কার্যক্রম শুরুর অনুমতি পেল ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
সাত কলেজের ভর্তি কার্যক্রম শুরুর অনুমতি পেল ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’
সাত কলেজের ভর্তি কার্যক্রম শুরুর অনুমতি পেল ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

সরকারি সাত কলেজের জন্য নতুন একাডেমিক কাঠামোর অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরুর অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রাজধানীর এই সাতটি কলেজের জন্য প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামের একটি স্বতন্ত্র কাঠামোর অধীনে এবার থেকে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।

এই অনুমোদন গত ৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করা হয় সিনিয়র সহকারী সচিব এ. এস. এম. কাশেমের সই করা এক স্মারকের মাধ্যমে। এতে বলা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ৭ জুলাইয়ের প্রস্তাবনার ভিত্তিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই সাতটি সরকারি কলেজ হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শেরেবাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমীর কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। নতুন এ কাঠামোর আওতায় কলেজগুলোতে শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া পরিচালিত হবে এবং এর মধ্য দিয়ে শুরু হবে একটি আলাদা প্রশাসনিক ও একাডেমিক অধ্যায়।

এই পদক্ষেপের মাধ্যমে ঢাকার সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা এবার থেকে একটি নির্দিষ্ট ও স্বতন্ত্র কাঠামোর অধীনে ভর্তি এবং শিক্ষাজীবন পরিচালনার সুযোগ পাচ্ছেন, যা তাদের শিক্ষাগত অভিজ্ঞতাকে আরও সংগঠিত ও দক্ষভাবে পরিচালিত করতে সহায়ক হবে।

ভোরের আকাশ/হ.র

বিশ্ববিদ্যালয় ভর্তিভর্তি

শেয়ার করুন: