শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে গবেষণা দিবস উদযাপন

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৬ মে ২০২৫, ১:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে গবেষণা দিবস উদযাপন
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে গবেষণা দিবস উদযাপন

দেশের অন্যতম প্রধান বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রথমবারের মতো গবেষণা দিবস ‘রিসার্চ ডে ২০২৫’ উদযাপন করেছে। শনিবার (২৪ মে) রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য শেলী এ. মুবদি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারপার্সন এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

গবেষণা দিবসের আয়োজনের অন্যতম ছিল দুটি গুরুত্বপূর্ণ প্যানেল আলোচনা। প্রথমটি ছিল ‘বাংলাদেশকে একটি উদ্ভাবনী জাতিতে রূপান্তরের জন্য গবেষণার গুরুত্ব’, যেখানে গবেষণার মাধ্যমে দেশের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে আলোচনা হয়। দ্বিতীয় আলোচনার বিষয় ছিল ‘একাডেমিয়া-ইন্ডাস্ট্রি যৌথ গবেষণা: সুযোগ ও চ্যালেঞ্জ’, যেখানে শিল্প ও শিক্ষাক্ষেত্রের অংশীদারত্বকে কেন্দ্র করে এ খাতের সম্ভবনা নিয়ে আলোচনা করা হয়।

আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট গবেষক অধ্যাপক হাসিনা খান, অধ্যাপক ড. রাশিদুল হক, ড. এ. কে. এম. মাসুদ এবং শিল্প খাত থেকে হুমায়রা আজম, ফিরোজ মোহাম্মদ ও শিহাব আহমেদ।

দিবসের অন্যতম আকর্ষণ ছিল ‘থ্রি-মিনিট প্রেজেন্টেশন’ সেশন, যেখানে বিভিন্ন বিভাগ থেকে শিক্ষার্থী ও শিক্ষকেরা তাদের চলমান গবেষণা উপস্থাপন করেন। দিন শেষে আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। এখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর মোজাম্মেল হক আজাদ খানকে ‘লাইফ টাইম এচিভমেন্ট’ সম্মাননাসহ ৭২ জন শিক্ষার্থী ও শিক্ষককে গবেষণায় বিশেষ অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা এবং ধন্যবাদজ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক।

ভোরের আকাশ/এসএইচ

গবেষণা দিবসইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি

শেয়ার করুন: