শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এসএসসি পাস শিক্ষার্থীদের বৃত্তি দেবে সরকার

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৮ আগস্ট ২০২৫, ৪:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের বৃত্তি দেবে সরকার। নিয়মিত শিক্ষার্থীদের রাজস্ব খাতভুক্ত মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদান করা হবে। এ লক্ষ্যে তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার (৭ আগস্ট) অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

এ চিঠি সব শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে পাঠানো হয়েছে। তথ্য প্রেরণের জন্য নির্ধারিত ছকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা, মোট উত্তীর্ণদের সংখ্যা, জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা এবং জিপিএ ৫ ব্যতীত উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা উল্লেখ করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, প্রতিবছর এইচএসসির ফলের ভিত্তিতে ১০ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেয় সরকার। তাদের মধ্যে ১ হাজার ১২৫ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৯ হাজার ৩৭৫ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হয়।

এ পরীক্ষায় মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৮২৫ টাকা ও বছরে এককালীন ১ হাজার ৮০০ টাকা দেওয়া হয়। আর সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা দেওয়া হয়ে থাকে।

ভোরের আকাশ/জাআ

মাউশিএসএসসিশিক্ষার্থীদেরসরকার

শেয়ার করুন: