শিরোনাম
রাজধানীবাসীর জন্য সুখবর, ৬ রুটে একক কোম্পানির বাস চালু হচ্ছে রবিবারগাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিমি যানজটরোববার নতুন কাঠামোয় বেতন পাবেন সরকারি চাকরিজীবীরাফ্যাসিবাদ উত্থানের পথ বন্ধ করতে রাজনৈতিক ঐক্যই বেশি প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রীসুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপেগাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণাআশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপচাকরি থেকে বরখাস্ত সাবেক ডিবিপ্রধান হারুনসহ ৭ কর্মকর্তারাজধানীবাসীর জন্য সুখবর, ৬ রুটে একক কোম্পানির বাস চালু হচ্ছে রবিবারগাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিমি যানজটরোববার নতুন কাঠামোয় বেতন পাবেন সরকারি চাকরিজীবীরাফ্যাসিবাদ উত্থানের পথ বন্ধ করতে রাজনৈতিক ঐক্যই বেশি প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রীসুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপেগাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণাআশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপচাকরি থেকে বরখাস্ত সাবেক ডিবিপ্রধান হারুনসহ ৭ কর্মকর্তা

মাসের প্রথম দিকেই তিন দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ৭:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নভেম্বরের শুরুতেই টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন দেশের স্কুল-কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। সাপ্তাহিক ছুটির সঙ্গে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামা পূজার ছুটি মিলিয়ে লম্বা এই ছুটির সুযোগ তৈরি হয়েছে। তবে ছুটি কার্যকর হওয়ার বিষয়টি প্রতিষ্ঠানভেদে সংশ্লিষ্ট ছুটির তালিকার ওপর নির্ভর করবে।

২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ছুটির তালিকা অনুযায়ী, আগামী শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হবে। এর পরদিন রোববার (৮ নভেম্বর) সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্যামা পূজা। এ ছাড়া এই দু’দিনের আগে আগামী শুক্রবার (৬ নভেম্বর) সাপ্তাহিক ছুটি থাকছে। ফলে সবমিলিয়ে সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ এবং প্রাথমিক বিদ্যালয়ে টানা ৩ দিনের ছুটির সম্ভাবনা তৈরি হয়েছে।

আরও পড়ুন

দেশে হামের উপসর্গে আরও একজনের মৃত্যু

তবে কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকায় শ্যামা পূজার ছুটির উল্লেখ নেই। ফলে এই ছুটি মাদরাসার শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে কি না, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ভোরের আকাশ/জেআ

স্কুল-কলেজ

শেয়ার করুন: