শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ৬ষ্ঠ ভাইস-চ্যান্সেলরকে উষ্ণ অভ্যর্থনা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হ্যান্ডিং-টেকিং ওভার অনুষ্ঠানের মাধ্যমে সদ্য বিদায়ী ভাইস-চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আক্তার হোসেন, এনবিপি, এনইউপি, এনডিসি, পিএসসি, পিএইচডি, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ)-এর দায়িত্ব নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহী, এনপিপি, এনডিসি, পিএসসির নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহী ১৯৮৯ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৯২ সালে উইপন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় কমিশন লাভ করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

আরও পড়ুন

অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন

ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি ৬ মে ২০২৫ থেকে নৌসদর দপ্তর, ঢাকায় সহকারী নৌপ্রধান (ম্যাটারিয়েল) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। নৌ-অস্ত্র, নৌ-ইলেকট্রনিক্স এবং মেরিন ইলেকট্রিক্যাল সিস্টেম বিষয়ে তাঁর বিশেষ দক্ষতা রয়েছে।

বর্ণাঢ্য কর্মজীবনে তিনি ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ড (ISSB), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MIST), বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP), ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (NSI) এবং আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্বে নিয়োজিত ছিলেন।

ভোরের আকাশ/ইউএম

শেয়ার করুন: