শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ৮:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রতিষ্ঠানিক সুবিধা স্থগিতে প্রতিবাদে ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও দাফতরিক কার্যক্রম বন্ধ থাকবে।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীবের বাসায় বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় পোষ্য কোটা স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল রাখার বিষয়টি চূড়ান্ত হয়। এর প্রতিক্রিয়ায় কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতি। সমিতির সভাপতি মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মোক্তার হোসেন সাংবাদিকদের বলেন, সিন্ডিকেটে পোষ্য কোটা স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল রাখায় আমরা হতাশ। দেশের সব বিশ্ববিদ্যালয়ে এই সুবিধা থাকা সত্ত্বেও আমাদের প্রতিষ্ঠান থেকে এটি বাতিল করা হয়েছে। তাই আগামীকাল থেকে আমরা কমপ্লিট শাটডাউনে যাচ্ছি। তবে পরিবহন, পানি, বিদ্যুৎ এবং রাকসু এর আওতা মুক্ত থাকবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য আগে থেকে ৪ শতাংশ পোষ্য কোটা ছিল। চলতি বছরের ২ জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাবি উপাচার্য ড. সালেহ হাসান নকীব এই পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন। এরপর শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের জন্য একের পর এক আন্দোলন শুরু করেন।

সর্বশেষ গত ১৭ সেপ্টেম্বর তারা এক চিঠিতে জানায়, ১৮ তারিখের মধ্যে দাবি আদায় না হলে ২১ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। এই প্রেক্ষিতে ১৮ সেপ্টেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি জরুরি একাডেমিক কমিটির সভা ডেকে ১০ শর্তে প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের সিদ্ধান্ত নেয়। তবে শিক্ষার্থীরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে টানা আন্দোলনে নামে।

ভোরের আকাশ/এসএইচ

কমপ্লিট শাটডাউনরাজশাহী বিশ্ববিদ্যালয়

শেয়ার করুন: