শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইবি উপাচার্য

চাহিদার সঙ্গে এখনই কারিকুলাম পরিবর্তন করা দরকার

ইবি প্রতিনিধি

প্রকাশ : ১৩ মে ২০২৫, ৩:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাহিদার সঙ্গে এখনই কারিকুলাম পরিবর্তন করা দরকার
চাহিদার সঙ্গে এখনই কারিকুলাম পরিবর্তন করা দরকার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, দেশ চতুর্থ শিল্প বিপ্লবে প্রবেশ করেছে। ইতোমধ্যে পদধ্বনী তুলছে পঞ্চম শিল্প বিপ্লব। এগুলোর জন্য আমাদের শিক্ষার্থীদের গড়ে তুলতে হলে এখনই শিক্ষার কারিকুলাম পরিবর্তন করা দরকার।

তিনি বলেন, উন্নয়নের চাহিদার সঙ্গে আমাদের শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য যে উপকরণগুলো দরকার, আমরা যেন তাদের সেটি দিতে পারি। সেই বিষয়গুলোর দিকে গুরুত্ব দিতে হবে।

সোমবার (১২ মে) আইকিউএসি আয়োজিত আউটকাম বেসড এডুকেশন কারিকলাম স্ট্রাটেজিক ফ্রেমওর্য়্যাক ফর কোয়ালিটি লার্নিং বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

উপাচার্য আরও বলেন, আমাদের শিক্ষার্থীদের মনোযোগ সঠিক ধারায় ধরে রাখতে তাদের চাওয়া ও তাদের মতামতের বিষয়ে গুরুত্ব দিতে হবে শিক্ষকদের। আমাদের সমাজ ব্যবস্থার সাথে কিভাবে উচ্চ শিক্ষাকে যুক্ত করা যায়, সেদিকে গুরুত্ব দিয়ে উচ্চ শিক্ষার কাঠামোকে সাজাতে হবে। ভবিষ্যতে আমাদের শিক্ষার্থীদের যে জায়গাগুলোতে কাজের সুযোগ রয়েছে সেই জায়গাগুলোকে গুরুত্ব দিয়ে উচ্চ শিক্ষাকে সাজাতে হবে। এটা এমনভাবে করতে হবে যেন তারা নিজেদের মধ্যে আকাশ ছোঁয়ার বাসনা তৈরি করতে পারে। আকাশটা তাদের সীমানা হয়ে দাঁড়ায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। রির্সোস পারসন ছিলেন অধ্যাপক ড. আসাদ-উদ-দৌলা, অতিরিক্ত পরিচালক আইকিউএসি। সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. নাজিম উদ্দিন।

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: