শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কারিগরি শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি শিথিল

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ৯ মে ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
কারিগরি শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি শিথিল
কারিগরি শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি শিথিল

কারিগরি শিক্ষার্থীদের চলমান শাটডাউন কর্মসূচি শিক্ষকদের অনুরোধে সাময়িকভাবে শিথিল করেছে। 

বৃহস্পতিবার সকাল থেকে দেশের অধিকাংশ পলিটেকনিক ইনস্টিটিউটে তালা খুলে ক্লাস কার্যক্রমে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত বুধবার (৭ মে) আইডিইবির উদ্যোগে ঢাকার পলিটেকনিক ইনস্টিটিউটে একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষক ও প্রতিনিধি দলের সদস্যরা শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরার আহ্বান জানান। পরে শিক্ষক এই আহ্বান ও শিক্ষার স্বার্থে কারিগরি ছাত্র আন্দোলন শাটডাউন কর্মসূচি সাময়িকভাবে শিথিল করার ঘোষণা দেয়।

আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারিগরি শিক্ষা সপ্তাহে শিক্ষক সমাজের আন্তরিকতা ও সম্মানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তারা স্পষ্ট করে দিয়েছেন দীর্ঘদিন ধরে দাবি করা ৬ দফা বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি না হলে আন্দোলন আরো জোরালোভাবে শুরু হবে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: