শিরোনাম
অটোগ্যাসের দামও বাড়লো, রাতেই কার্যকরশ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে: রিজভী২ বাংলাদেশির শিরশ্ছেদ: এখনও সৌদির জবাবের অপেক্ষায় ঢাকা২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দামখুলনায় দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারশ্রমিক আন্দোলনের মুখে ৬৯০ পোশাক কারখানায় উৎপাদন বন্ধআশুলিয়ায় ২৬৪ পোশাক কারখানা বন্ধচার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশঅটোগ্যাসের দামও বাড়লো, রাতেই কার্যকরশ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে: রিজভী২ বাংলাদেশির শিরশ্ছেদ: এখনও সৌদির জবাবের অপেক্ষায় ঢাকা২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দামখুলনায় দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারশ্রমিক আন্দোলনের মুখে ৬৯০ পোশাক কারখানায় উৎপাদন বন্ধআশুলিয়ায় ২৬৪ পোশাক কারখানা বন্ধচার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে-স্কেলে ৩২৬৭ কোটি টাকা চাইল মন্ত্রণালয়

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২ নভেম্বর ২০২৬, ৫:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে-স্কেলে ৩২৬৭ কোটি টাকা চাইল মন্ত্রণালয়
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে-স্কেলে ৩২৬৭ কোটি টাকা চাইল মন্ত্রণালয়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’ বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয় অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। ১ নভেম্বর  মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-৩ শাখা থেকে অর্থ সচিব বরাবর এই চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। তাদের জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী বেতন-ভাতা দিতে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে।

আরও পড়ুন

ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭০

এ জন্য বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ অতিরিক্ত ২ হাজার ৫৩১ কোটি ৫৪ লাখ টাকা এবং বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য ৭৩৬ কোটি ৩৬ লাখ টাকা চাওয়া হয়েছে। সব মিলিয়ে প্রয়োজন ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা।

চিঠিতে আরও বলা হয়, শিক্ষা খাতের উন্নয়ন এবং শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ও জীবনযাত্রার মান উন্নয়নে সরকার কাজ করছে। এ লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অনুকূলে প্রয়োজনীয় অতিরিক্ত বরাদ্দ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: