শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের প্রবেশপত্র ডাউনলোড শুরু

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ব্যবস্থাপনায় ৮ম এনটিআরসিএ নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষা-২০২৬ এমসিকিউ পরীক্ষা উল্লিখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। ১৮ এপ্রিল (শনিবার) এ পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়া শুরু হচ্ছে আজ রোববার থেকে। টেলিটকের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত মেসেজ সব আবেদনকারীর ফোনে পাঠানো হবে।
রোববার(১২এপ্রিল) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। জানা গেছে, গত ৯ এপ্রিল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সহ-প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়। এ পরীক্ষা ১৮ এপ্রিল চার ধাপে ঢাকায় অনুষ্ঠিত হবে। ক গ্রুপে ৯টা থেকে ১০টা পর্যন্ত, খ-গ্রুপে সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত, গ-গ্রুপে ২টা থেকে ৩টা পর্যন্ত এবং ঘ-গ্রুপে সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এনটিআরসিএ পরীক্ষা
সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে https://ntrca.gov.bd বা http://ngi.teletalk.com.bd ওয়েবসাইট ভিজিট করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছে।
রুটিনে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ব্যবস্থাপনায় ৮ম এনটিআরসিএ নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষা-২০২৬ এমসিকিউ পরীক্ষা উল্লিখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। ১৮ এপ্রিল (শনিবার) এ পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে।
এইদিন ক-গ্রুপে ৯টা থেকে ১০টা পর্যন্ত সুপার, অধ্যক্ষ, স্নাতক (পাস) কলেজ, ব্যবসায় ব্যবস্থাপনা কলেজের অধ্যক্ষ, চারুকলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ, কামিল মাদরাসার অধ্যক্ষ, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, দাখিল মাদরাসার সুপার পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
খ-গ্রুপে সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ, ফাজিল মাদরাসা অধ্যক্ষ, চারুকলা প্রি-ডিগ্রি কলেজের অধ্যক্ষ, আলিম মাদরাসার উপাধ্যক্ষ, ভোকেশনালের সহ-সুপার পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। গ-গ্রুপে ২টা থেকে ৩টা পর্যন্ত কামিল মাদরাসা অধ্যক্ষ, আলিম মাদরাসার অধ্যক্ষ, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ, মাধ্যমিক বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক, ভোকেশনালের সুপার পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঘ-গ্রুপের সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত কৃষি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ, স্নাতক (পাস) কলেজের উপাধ্যক্ষ, চারুকলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ, নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, দাখিল মাদরাসার সহ-সুপার পদে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভোরের আকাশ/এনউব