শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশনা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৯ এপ্রিল ২০২৫, ১১:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশনা
কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশনা

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকে (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে। পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।

জানা যায়, সম্প্রতি গণিত বিষয়ের পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। ফলে পূর্বঘোষিত তারিখের পরিবর্তে ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। এ অনুযায়ী নতুন সময়সূচীও প্রকাশ করা হয়েছে। এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১৯ লাখ ২৮ হাজার শিক্ষার্থী।

এদিকে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। 

নির্দেশনাগুলো হলো-

১. পরীক্ষার ৩০ মিনিট আগে পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে।

২. প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুসরণ করে পরীক্ষা গ্রহণ।

৩. প্রথমে এমসিকিউ, পরে সৃজনশীল পরীক্ষা; কোনো বিরতি থাকবে না।

৪. প্রবেশপথ পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন আগে সংগ্রহ করতে হবে।

৫. ধারাবাহিক মূল্যায়নের নম্বর কেন্দ্রের মাধ্যমে বোর্ডে পাঠাতে হবে।

৬. OMR ফরমে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড নির্ভুলভাবে পূরণ করতে হবে।

৭. সৃজনশীল, বহু-নির্বাচনী ও ব্যবহারিক অংশে আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে।

৮. শুধুমাত্র নিবন্ধিত বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে।

৯. নিজ বিদ্যালয়ে পরীক্ষা হবে না; আসন-বিন্যাসে স্থানান্তরের ব্যবস্থা থাকবে।

১০. ফল প্রকাশের ৭ দিনের মধ্যে পুন:নিরীক্ষার আবেদন করা যাবে।

১১. কেন্দ্রসচিব ছাড়া কেউ মোবাইল ফোন আনতে পারবেন না।

১২. একই উপস্থিতি পত্রে তিন অংশের উপস্থিতি গণনা করতে হবে।

১৩. ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

১৪. সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

ভোরের আকাশ/এসএইচ

মাউশির নির্দেশনাপরীক্ষার্থীএসএসসি পরীক্ষা

শেয়ার করুন: