জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আজ বন্ধ

জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার একদিন পর আজ সকাল হতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছিল নিরুত্তাপ ।
ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা শিথিল করা হয়েছে । পরীক্ষা ক্লাস প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে বৃষ্টি বিঘিœত ক্যাম্পাস পাচ্ছিল সুনশান নীরব। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিথিল করা হয়েছে নিরাপত্তার ব্যবস্থা। তবে গুরুত্বপূর্ণ অফিস ও পয়েন্টসমূহে পুলিশ মোতায়েন রয়েছে। সকাল দশটা পর্যন্ত বিজয়ী ভিপি, ছাত্র শিবির বা স্বতন্ত্র প্যানেলের পক্ষ থেকে ক্যাম্পাসে কোথাও বিজয় মিছিল হয়নি তেমনি নির্বাচন বর্জনকারীরা ও কোন বিক্ষোভ মিছিল করেনি।
সকালে হলগুলোতে গিয়ে দেখা গেছে সুনশান নিরবতা।
তবে ক্যাম্পাসে বৃষ্টির উপস্থিতি অন্যরকম এক রূপ নিয়েছে। জানা গেছে, বৃষ্টির কারণে হলে হলে শিক্ষার্থীরা বিশ্রাম নিচ্ছেন।
এ ছাড়া ক্যাম্পাসে সব পরীক্ষা ও কার্যক্রম আজকের জন্য বন্ধ থাকায় প্রশাসনিক কর্মকর্তারাও অফিসে আসেননি।
ভোরের আকাশ/মো.আ.