আজ এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার এ ঘোষণা দেন। পরে অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গতকাল গণমাধ্যমে পাঠানো এ বিবৃতিতে শিক্ষা উপদেষ্টা সি আর আবরারকে উদ্ধৃত করে বলা হয়, আগামী ২৪ জুলাই অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষার তারিখ নিয়মিত পরীক্ষা শেষে ঘোষণা করা হবে।
রুটিন অনুযায়ী ২৪ জুলাই অর্থনীতি প্রথম পত্র/প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগে মঙ্গলবারের পরীক্ষাও স্থগিত করা হয়।
ভোরের আকাশ/এসএইচ