শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঢাবির কুয়েত মৈত্রী হলে ৩ দিনে শতাধিক নারী শিক্ষার্থী অসুস্থ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৯ মে ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কুয়েত মৈত্রী হলের শতাধিক নারী শিক্ষার্থী গত তিন দিনে অসুস্থ হয়ে পড়েছেন। শিক্ষার্থী ও চিকিৎসকদের ধারণা, পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে তারা অসুস্থ হয়েছেন।

শনিবার (৯ মে) অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় হলে মেডিকেল ক্যাম্প বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ‘শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টার’-এর প্রধান চিকিৎসা কর্মকর্তা তানভীর আলী।

তিনি বলেন, গত বৃহস্পতিবার ও শুক্রবার অন্তত ৬০ জন শিক্ষার্থী ডায়রিয়া ও বমির উপসর্গ নিয়ে মেডিকেল সেন্টারে চিকিৎসা নিয়েছেন।

এদিকে শিক্ষার্থীরা জানান, পানির ট্যাংক পরিষ্কারের পর থেকেই পানিতে ব্লিচিংয়ের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছে। মুখ ধোয়া, কুলি করা কিংবা গোসলের সময়ও ওই গন্ধে অনেকের বমি ভাব হচ্ছে। তাদের অভিযোগ, ওয়াশরুম পরিষ্কারের সময় ব্লিচিং ব্যবহার করা হলেও তা ঠিকভাবে ধুয়ে পরিষ্কার করা হয়নি।

আরও পড়ুন

‘মাকে হত্যার পর এখন তারা আমাকেও মারতে চায়’

হলের এক শিক্ষার্থী জুয়েনা আলম বলেন, ব্লিচিং জীবাণুমুক্ত করার জন্য ব্যবহার করা হয়, তবে ঠিকভাবে পরিষ্কার না করলে তা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।

এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ মাহবুবা সুলতানা বলেন, প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। পানির চৌবাচ্চাগুলো ইতোমধ্যে পেশাদার লোক দিয়ে পরিষ্কার করা হয়েছে। বর্তমানে অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা কমছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ভোরের আকাশ/এনএস

কুয়েত মৈত্রী হলঢাকা বিশ্ববিদ্যালয়

শেয়ার করুন: