শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শীতকালীন অবকাশ শেষে খুললো শিক্ষাপ্রতিষ্ঠান

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১ জানুয়ারি ২০২৬, ৭:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

শীতকালীন অবকাশ, মহান বিজয় দিবস ও বড়োদিন মিলিয়ে টানা ছুটি শেষে  বৃহস্পতিবার (১ জানুয়ারি) বছরের প্রথম দিন খুলেছে দেশের স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান। এদিন প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও শুরু হয়েছে নিয়মিত পাঠদান। দীর্ঘ বিরতির পর শ্রেণিকক্ষে ফিরে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে নতুন বছরের উচ্ছ্বাস ও কর্মচাঞ্চল্য।

জানা গেছে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আজ সকালের শিফটে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। সকাল থেকেই প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্কুল ও কলেজগুলোতে শিক্ষার্থীদের ভিড় দেখা যায়। এরমধ্যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে আজ থেকেই নিয়মিত শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। যেসব বিদ্যালয়ে শিক্ষকদের আন্দোলনের কারণে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, সেগুলোতে ছুটি তুলনামূলকভাবে কম হলেও আজ সব বিদ্যালয়েই একযোগে পাঠদান শুরু হয়।

মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও আজ থেকে পুরোদমে ক্লাস শুরু হয়েছে। ছুটির পরপরই অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা শেষ হওয়ায় সংশ্লিষ্ট শ্রেণির শিক্ষার্থীরা আজ ক্লাসে ফিরেছে। শিক্ষকরা বলছেন, পরীক্ষার ধারাবাহিকতা ও ছুটির কারণে যে পড়ার চাপ তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে সামাল দেওয়ার চেষ্টা করা হবে। একইসঙ্গে সরকারি-বেসরকারি কলেজ এবং মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও আজ থেকে পাঠদান শুরু হয়েছে। 

এর আগে, গত ডিসেম্বর মাসের ১১-১৬ ডিসেম্বরের মধ্যে শীতকালীন অবকাশ, মহান বিজয় দিবস ও বড়োদিন উপলক্ষ্যে ডিসেম্বর মাসে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ছুটি শুরু হয়।

ভোরের আকাশ/এসএইচ

শিক্ষাপ্রতিষ্ঠাননতুন বছর

শেয়ার করুন: