শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ চেয়ে রিট

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ৫:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রাথমিকে (দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি) যেকোনও ধরনের ভর্তি পরীক্ষা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) অনুমোদিত বোর্ডের বই ব্যতীত সব বাণিজ্যিক অতিরিক্ত বই নিষিদ্ধ চেয়ে রিট করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এ রিট করেন।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব (মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, ‘প্রাথমিক শিক্ষা (বাধ্যতামূলককরণ) আইন, ১৯৯০’ অনুযায়ী প্রাথমিক শিক্ষায় বিনা বাধায় ভর্তি হওয়া প্রতিটি শিশুর একটি নিরঙ্কুশ আইনি অধিকার। কিন্তু ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ প্রণয়ন করে সরকার প্রাথমিকে ভর্তির ক্ষেত্রে কোমলমতি শিশুদের প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মুখোমুখি করছে, যা মূল আইনের সাথে সরাসরি সাংঘর্ষিক এবং সম্পূর্ণ এখতিয়ারবহির্ভূত। এই বেআইনি পরীক্ষা শিশুদের মনে তীব্র ভীতি ও মানসিক ট্রমা সৃষ্টি করছে।

আরও পড়ুন

দারিদ্র্য বিমোচনে ৩ প্রকল্প, সুবিধা পাবেন প্রায় দেড় লাখ মানুষ: মঈন খান

পাশাপাশি, ‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইন, ২০১৮’-এর সুস্পষ্ট নিষেধাজ্ঞা অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বাণিজ্যিক প্রকাশনীগুলোর সাথে অনৈতিক যোগসাজশে এনসিটিবি অনুমোদিত বোর্ডবইয়ের বাইরে শিশুদের কাঁধে অতিরিক্ত সহায়ক বই ও গাইডের বিশাল বোঝা চাপিয়ে দিচ্ছে। এই অমানবিক মানসিক চাপ ও অতিরিক্ত বইয়ের ভারে শিশুদের মেরুদণ্ডের ক্ষতিসহ শারীরিক সুস্থতা এবং চিন্তা করার ক্ষমতা অঙ্কুরেই বিনষ্ট হচ্ছে।

এছাড়া, ‘জাতীয় শিক্ষানীতি, ২০১০’-এ শিশুদের জন্য কেবল এক বছরের সরকার অনুমোদিত প্রাক-প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে। অথচ এই নির্দেশনার তোয়াক্কা না করে দেশব্যাপী কিন্ডারগার্টেন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ বেআইনিভাবে সরকার অনুমোদিত কোর্সের বাইরে প্লে, নার্সারি, কেজি-১ ও কেজি-২ এর মতো একাধিক স্তরের অননুমোদিত কোর্স চালু করে শিশুদের শিক্ষাকে একটি বাণিজ্যিক ফাঁদে পরিণত করেছে।

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: